somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:কেয়ামত

০৭ ই জুন, ২০১২ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আংটি। সে প্রচণ্ড দ্রুতগতিতে এবং তীব্রবেগে গোটা পৃথিবী পরিভ্রমণ করবে। কোন মানব সন্তানের পক্ষে তার অনুসরণ করা সম্ভব হবে না। আর কেউ পালিয়ে গিয়েও তার হাত থেকে নিস্তার পাবে না। প্রত্যেক ব্যক্তিকে সে একটি বিশেষ চিহ্ন লাগিয়ে দেবে। ঈমানদার ব্যক্তিদের কপালে হযরত মূসা (আ.)-এর লাঠি দ্বারা একটি নূরানী চিহ্ন’ অঙ্কিত করে দেবে। এই চিহ্নের কারণে ঐ ব্যক্তির চেহারা আলোকজ্জ্বল হয়ে উঠবে। আর অবিশ্বাসী ব্যক্তির গর্দান বা নাকে হযরত সুলাইমান (আ.)-এর আংটি দ্বারা ‘কালো মোহর’ লাগিয়ে দেবে। এই মোহরের কারণে তার চেহারা বিষণ্নতা ও অনুজ্জ্বলতায় অন্ধকারাচ্ছন্ন মনে হবে। এমন কি একই দস্তরখানে চার-পাঁচজন খেতে বসলে কে ঈমানদার আর কে ঈমানহীন, তা সহজেই পার্থক্য করা যাবে। এই প্রাণীটির নাম হলো ‘দাব্বাতুল আর্দ’। ঈমানদার ও ঈমানহীনদের এই চিহ্ন লাগানোর কাজ শেষ হলে হঠাত্ করেই সে উধাও হয়ে যাবে (মুসলিম)।

দখিনা বায়ু প্রবাহ:পশ্চিমাকাশে সূর্য উদয় এবং দাব্বাতুল আরেদর আত্মপ্রকাশ থেকে হযরত ইস্রাফীলের শিঙ্গা ফুঁকা পর্যন্ত সময়ের ব্যবধান হবে একশত বিশ বত্সর। দাব্বাতুল আর্দ উধাও হয়ে যাওয়ার পর দক্ষিণ দিক থেকে অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রবাহিত হবে। যাকে দখিনা বায়ু হিসাবে আখ্যায়িত করা হয়েছে (তিরমিযী)।

হযরত ইস্রাফীলের শিঙ্গায় ফুঁক:কেয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম নিদর্শন বা আলামত হলো মানুষ তিন-চার বত্সর পর্যন্ত অলসতার মাঝে কাটিয়ে দেবে। দুনিয়ার প্রাচুর্য ব্যাপকহারে বৃদ্ধি পাবে। ব্যক্তিস্বার্থ মানুষের মাঝে চরম আকার ধারণ করবে। সম্পদের লোভে মানুষ অন্ধ হয়ে যাবে। এমন এক নৈরাজ্যকর পরিস্থিতিতে মুহররম মাসের দশ তারিখে শুক্রবার মানুষ সকাল সকাল স্ব-স্ব কর্মস্থলে বের হয়ে পড়বে। (১) হঠাত্ ক্ষীণ স্বরে এক দীর্ঘ আওয়াজ মানুষের কানে ভেসে আসবে। এই আওয়াজই হল হযরত ইস্রাফীলের শিঙ্গার আওয়াজ। বিশ্বের সব স্থান থেকে এই আওয়াজ একই ধরনের শোনা যাবে। সকল মানুষ হতচকিত হয়ে বুঝার চেষ্টা করবে এ কিসের আওয়াজ? কোত্থেকে আসছে এ আওয়াজ? মানুষ কিছু বুঝে ওঠার আগেই ক্রমে ক্রমেই এই আওয়াজ বৃদ্ধি পেতে থাকবে। সময় যতই গড়াতে থাকবে আওয়াজ তীব্র থেকে তীব্রতর হয়ে বজ্রের ন্যায় বিকট আকার ধারণ করবে। সকল মানুষের মাঝে চরম অস্থিরতা বিরাজ করতে থাকবে। আওয়াজ যখন তার বিকটতার ভয়াবহ ও চূড়ান্ত রূপ ধারণ করবে, তখন ভীত-সন্ত্রস্ত মানবজাতি একে একে মৃত্যুরকোলে ঢলে পড়বে। ভূ-পৃষ্ঠে ভূমিকম্পন শুরু হবে। (২) ভূমিকম্প শুরু হলে ঘরের মানুষ পাগলের মত ছুটে এসে খোলা মাঠে আশ্রয় নেবে। জঙ্গলের পশুপাখি ভীত-সন্ত্রস্ত হয়ে মানুষের দিকে ছুটে আসবে। (৩) ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থান ফেটে চৌচির হয়ে যাবে। আর সাগরের পানি উথলিয়ে উঠে আশেপাশে গড়িয়ে পড়বে। আগুন নিমজ্জিত হয়ে যাবে। সুউচ্চ, সুদীর্ঘ, সুবিশাল, সুদৃঢ়, মজবুত পাহাড়গুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে ধূলিকণার মত বাতাসে উড়তে থাকবে। প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং ধূলাবালি উড়ার কারণে সমগ্র দুনিয়া লণ্ডভণ্ড হয়ে যাবে। এদিকে হযরত ইস্রাফীলের শিঙ্গার আওয়াজ প্রচণ্ড থেকে প্রচণ্ডতর হতে থাকবে। আওয়াজের তীব্রতায় ও প্রচণ্ডতার এক পর্যায়ে আকাশ ভেঙে খান খান হয়ে যাবে। তারকারাজি টুকরো টুকরো হয়ে খসে পড়বে (সুরা যিলযাল, তাকভীর ও কারিয়া)।

শয়তানের করুণ মৃত্যু:মানবজাতি যখন ধ্বংস হয়ে যাবে, তখন মালাকুল মাউত হযরত আজরাঈল (আ.) শয়তানের রূহ্ কব্জ করার জন্য অগ্রসর হবেন। অবস্থা বেগতিক বুঝে অভিশপ্ত শয়তান চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। ফেরেশতাদল আগুনের মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে ধরাশায়ী করে দেবে এবং তার রূহ্ কব্জ করে দেবে। মৃত্যু যন্ত্রণার যতটুকু কষ্ট সমগ্র আদম সন্তানের ওপর দিয়ে অতিবাহিত হয়েছে, একা শয়তানের ততটুকু মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। একাধারে ছয় মাস পর্যন্ত শিঙ্গা ফুত্কারের পর না আকাশের অস্তিত্ব থাকবে, না তারকারাজির, না পাহাড়ের অস্তিত্ব থাকবে, না সমুদ্র বা অন্যকিছুর। সবকিছু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ফেরেশতাকুল মৃত্যুরকোলে ঢলে পড়বে। তবে সবকিছু ধ্বংস হয়ে গেলেও আটটি জিনিস ধ্বংস হবে না। সেই আটটি জিনিস হলো ১. আরশ ২. কুরছী ৩. লাওহ কলম ৪. বেহেশ্ত ৫. দোযখ ৬. সূর বা শিঙ্গা ৭. আরওয়াহ্ বা আত্মাসমূহ। ৮. এবং কাবা ও মসজিদসমূহ। আল্লাহ আমাদের সকলকে সেই আখেরাতের জীবনে মুক্তির লক্ষ্যে আমল গড়ার তাওফীক দান করুন, আমীন!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×