somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিনের বাদশার বাঁদরামি!!X(

২০ শে জুন, ২০০৯ ভোর ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





তরুণীর শরীরে জিন ভর করেছে, আর তাই ঝাড়ফুঁক করে জিন তাড়াতে হবে। এই অনুযায়ী একটি অল্প অন্ধকার ঘরে ওই তরুণীকে বিছানায় শুইয়ে দিয়ে জিন তাড়ানোর নামে ধর্ষণের চেষ্টাকালে স্হানীয় জনতার হাতে গণধোলাই খেয়েছে জিনের বাদশাহ নামে পরিচিত হামিদুল ইসলাম ছামী (৪০)। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধায় নীলফামারীর জলঢাকার পশ্চিম বালাগ্রাম দক্ষিণপাড়া গ্রামে। এলাকাবাসী রাতেই পুলিশের হাতে ওই জিনের বাদশাহকে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হলে শুত্রক্রবার ওই জিনের বাদশাহকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
ওই গ্রামের গজেন্দ্র নাথ রায় জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছে। অনেক চিকিৎসা করেও মেয়েকে সুস্হ’ করতে পারছিলেন না। এলাকাবাসীর কাছে জানতে পেরে মেয়েকে সুস্হ’ করতে জিনের বাদশাহ নামে পরিচিত কবিরাজ হামিদুল ইসলাম ছামীকে খবর দিয়ে তার বাড়িতে নিয়ে আসেন। কবিরাজ হামিদুল ইসলাম ছামী প্রথমে ওই তরুণীর শরীরে জিন আছর করেছে বলে জানায়। গত বুধবার সাড়ে ৩ কেজি দুধ, ৪ গাদা কলা নেয় জিন তাড়ানোর নামে। এরপর নিজেই সেগুলো খেয়ে ফেলে। বিশ্বাস স্হাপনে সেদিন রাতে ওই জিনের বাদশাহ ভূত তাড়ানোর কথা বলে রাতভর নিজেই ধ্যান করে পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে। এরপর দুপুরের খাবার খেয়ে ফের একাই ধ্যানে বসে। ধ্যান শেষে সন্ধায় ওই তরুণীর শরীর থেকে জিন তাড়ানো হবে বলে বাড়ির লোকজনকে বাড়ি থেকে দহৃরে গিয়ে থাকতে বলে।
তরুণীটি জানায়, জিন তাড়ানোর নামে তাকে ঘরের বিছানায় শুইয়ে দিয়ে কবিরাজ তার শরীরে পানি ছিটিয়ে মন্তর পড়তে থাকে। X(( এরপর তার শরীরের ওপর নিজেই ভর করে বসে কবিরাজ। অবস্হা বেগতিক দেখে তরুণী বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে ওই জিনের বাদশাহকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে জলঢাকা থানা পুলিশের কাছে সোপর্দ করে। - সমকাল।


এসব অন্ধ জ্বীন বিশ্বাসের জন্য এলাকাবাসী এবং মেয়ের বাপ কে জেলে ফেরন করা হোক।X(
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ ভোর ৫:৪৭
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

×