আরো বেশি ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এই কি আমার সোনার বাঙলাদেশ?
নাকি এ নতুন কোন দেশ।
এখনও শহীদবেদি রক্তাক্ত হয় আমার ভাইয়ের রক্তে
রক্ত দানব ড্রাকুলার রুপ নিয়ে উৎ পেতে থাকে।
এই কি লাখো শহীদের বাংলা?
না-কি ৭১ এর ঘাতক, রাজাকারের লুণ্ঠিত ভূমি।
শকুন-শয়তানের লেজ আর কতখানি বড় হবে?
আর কতবার মনুষ্যত্ব বিকিয়ে দেবে পাশে দাড়িয়ে থাকা-
আমারি মতো কেউ কেউ।
কবে জাগবে বিবেক?
বাঙালী জাতির পিতা তুমি কাদের ক্ষমা করেছিলে?
একদল রক্তচোষা জারজদের!
কাদের বিশ্বাস করেছিলে?
যারা বাঙলা মায়ের সম্ভ্রম লুট করে নিয়েছিল তাদের।
ঘুমিয়ে আছো রফিক, শফিক, জব্বার ভাষা শহীদরা
ঘুমিয়ে আছে বধ্যভূমিতে সেলিনা, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, আনোয়ার পাশা,
ঘুমিয়ে থাকে নয়তো মাথার ঘিলু বেড়িয়ে আসবে।
যখন দেখবে সেলুলয়েডের ফিতায় ভন্ড রাজনীতির ভাষন চলে, নোংরা গালিগালাজ,
পতাকায় আগুন, এক পা খোড়া মুক্তিযোদ্ধার ঠায় হয় ফুটপাতে
ঘুমিয়ে থাকো।
জেগে উঠো না তোমরা,
তাহলে আরো বেশি ক্ষত-বিক্ষত হবে আমারি মতো।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
জন্মলগ্ন-
ছাব্বিশে মার্চ দুইহাজর চৌদ্দ
উইলকিংসন রোড
৯টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।