
মাঠজুড়ে কাঁচগল্পের থই-থই
জায়নামাজে থমকে থাকা আমি
__চোখ বুজে যে পৃথিবী আঁকি
______তাতে দুঃখ থাকে না।
স্বার্থবাজ ফুলগুলোও সুবাস ছড়ায়
পথের শিশু শিলালিপি খুঁড়ে দেখে
________অর্থের ব্যঞ্জনা সমুখে।
ফুলহাতা শার্টের হাতা গুটিয়ে
নুনচোখে ঈদ নিয়ে বাড়ি ফিরি।
জন্মান্ধ বালিকা স্বর্গের রথ থেকে নেমে এসে
_________________বাঁশিতে দেয় টান
__________তাতে কোনো দুঃখ থাকে না
নৈঃশব্দ্য ভেঙে মহাকাশ জেগে উঠে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




