
অনেক আশার পূরণ ঘটিয়ে কাল শেষ পর্যন্ত বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান দেখার সৌভাগ্য হল। বিএমএ তে। বাংলাদেশের কাছে এত বড় আশা ছিল না বললেই চলে। আশার মাত্রা ছাড়িয়ে অনেক বেশীই করতে পেরেছে আমাদের দেশ।।।। সবচেয়ে ভালো লেগেছে পর্যটন কর্পোরেশনের Beautiful Bangladesh আর Aerial cricket যাই হোক কথা তবু থেকেই গেছে। আমাদের দেশের মাথারা যখন বলেছে ওয়ার্ল্ড কাপ ২০০১.... তখন আর কিছু বলার থাকে না। আন্তর্জাতিক একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী সবাই যখন উচ্চারণে অপারগ। ইংরেজী উচ্চারণে দুর্বল। স্ক্রিপ্ট দেখে বলতে হয়। তখন ভুলটা গৌণ হলেও হতে পারত।।। কিন্তু আমাদের মুখে চুনকালি মেখে তারা বুঝিয়ে দিলেন "আমাদের দেশের মাথাতেও কিছু অশিক্ষিত লোক নিয়োগ করা আছে" রাজনীতি না মুর্খের নীতি কে জানে!!!
তারা যদি শিক্ষিত হতেন সেরকম তবে তারা এ ভুল করতে পারতেন না।। আমরা চাই না আর এরকম হোক।। চাই সম্মানিত মানুষ। আলোকিত মানুষ, যাঁরা আমাদের দেশকে আলোকিত করবেন, সম্মানিত করবেন।।।
এ প্রত্যাশায় আবারো কোনো এক প্রান্ত থেকে বাংলাদেশকে ধন্যবাদ এমন একটা উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য। গর্বিত অনুষ্ঠান সত্যিই।।।।



সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৫