somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিরা কীভাবে টিকে থাকে!

২১ শে জুন, ২০১৬ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে কী হচ্ছে? সংঘাতপূর্ণ রাজনীতি দেশকে যেন ক্রমেই পেছনে টানছে। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ও সাধারণ মানুষকে গুপ্তহত্যা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বারবার প্রশ্নবিদ্ধ করছে । সংঘাতপূর্ণ রাজনীতি এবং সন্ত্রাস, দুর্নীতি সকল প্রচেষ্টা ও সম্ভাবনার পথ রোধ করে দাঁড়াতে চাইছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, সন্ত্রাস করছে, তাদের খুঁজে বের করে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। জনগণেরও একই কথা। সন্ত্রাসী পাকড়াও করো এবং সমাজ থেকে সমূলে সন্ত্রাস উৎপাটন করো। সন্ত্রাসী সে যত ক্ষুদ্রই হোক, তাকে ধরতে হবে। ঠিক আছে। কিন্তু সমাজ থেকে সন্ত্রাস সমূলে উৎপাটন করতে হলে এসবের পেছনে যারা আছে তাদেরও সঠিকভাবে সনাক্ত করা একান্ত প্রয়োজন। তাদেরও আইনের আওতায় আনা বাঞ্ছনীয়। যাদের চিন্তা ও মতাদর্শ থেকে এই সন্ত্রাসের জন্ম, যারা সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে, তাদেরও চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে।
সততার পরিচয় দিতে হবে প্রশাসনকেও। মানতে হবে, এই সন্ত্রাসীদের জন্মদাতারা এই সমাজের মধ্যেই আছে। এই সমাজেই তাদের বিচরণ, স্বীকার করতেই হবে, ক্যাডার নির্ভর একশ্রেণির রাজনীতিক, কিছু অসাধু ব্যবসায়ী এবং কিছু দুষ্ট প্রকৃতির লোক সন্ত্রাসী লালনপালন করে থাকে। স্বাধীনতাবিরোধী চক্রটি তো আছেই। স্বার্থান্বেষী মহল নিজেদের অসাধু উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে নতুন নতুন সন্ত্রাসী তৈরি করে এবং লালনপালন করে। ক্যাডার নির্ভর এই শ্রেণির রাজনীতিকের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ বা সমপৃক্ততা নেই, থাকতে পারে না।
অবৈধভাবে অর্থ, পদ, পদবি, ক্ষমতার লোভে এই নষ্ট সংস্কৃতিকে জিইয়ে রেখেছে তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত একটি শ্রেণি। ন্যায়বোধ, সততা, মর্যাদাবোধ জলাঞ্জলি দিয়ে একশ্রেণির পেশাজীবী, সুশীল-শিক্ষিত মানুষ বিবেককে এড়িয়ে চলছেন। ফলে অপরাধীরা, জঙ্গিরা, মৌলবাদীরা টিকে আছে সমাজে।
এ বাস্তবতায় রাজনীতিবিদদের কাছে অনুরোধ চিন্তা-চেতনায় পরিবর্তন আনুন। দেশে ত্রাস সৃষ্টি করা সম্ভব হলেও উন্নয়ন ও শান্তি থাকবে সুদূরপরাহত হয়ে। অথচ দেশের মানুষ শান্তি চায়, চায় নির্ভয় নিরাপদ জীবন।
লেখক : গণমাধ্যম কর্মী
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ৯:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×