somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বইপ্রেমের ইতিবৃত্ত

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইডিয়াল স্কুলে যখন ছিলাম, তখন স্কাউটিং করতাম। একবার আমাদের স্কাউটদের নিয়ে যাওয়া হল জাতীয় জাদুঘরে । ওখানে তখন চলছিল বিজ্ঞান বিষয়ক বইমেলা।

বইগুলো দেখে যদিও মন পুলকিত হয়েছিল কিন্তু অষ্টম শ্রেণীর বাচ্চা কিনা, পকেট খানা তাই শূন্যতায় খাঁ খাঁ করছিল। অগত্যা বই ছাড়াই ফিরে এলাম।কিন্তু আসার আগে কি এক লটারী টিকেটে নিজের নাম আর রোল লিখে আসতে হয়েছিল।

কিছুদিন পর, হয়তো বেশ কয়েক সপ্তাহ হবে, একবার ফজলে রাব্বানী স্যার ডেকে পাঠান ।
আমি তো ভয়েই অস্থির, আমার মত শান্তশিষ্ট ছেলেকে কেন ডাকল, তাও আবার হেড স্যারের রুমে .....................

গিয়ে দেখি স্যারের টেবিলের ওপর তিনটি প্যাকেট । স্যার সবচেয়ে ছোট প্যাকেটটা আমার হাতে তুলে দিয়ে বললেন, তুমি লটারীতে তৃতীয় পুরষ্কার পেয়েছ। আমি তো কিছুই বুঝলাম না। হঠাৎ মনে পড়ল, ও আচ্ছা, এ তাহলে সেইদিনের লটারী।

ওপরে লেখা ছিল, ১০০০ টাকার বিজ্ঞান বিষয়ক বই । ক্লাসে গিয়ে আমার আনন্দ আর দেখে কে...........................

সেই থেকে শুরু।
আমার মনে আছে, ঐ প্যাকেটের ভেতর ১৩ টি বই ছিল। আর আজ আমার বইএর সংখ্যা ১৩০ এর উপর। আর ই-বুক তো কয়েক গিগা মাত্র।

তাই সংগ্রহ আজো চলছে।
প্রথমে শোকেসের একটা খোপে রাখতাম বইগুলো। তারপর আজ একটা বুক শেলফ উপচে পরছে। অতি শীঘ্রই দ্বিতীয় বুক শেলফটিকেও ঘরে আনছি।

প্রথম ঝুঁকেছিলাম শুধুই বিজ্ঞান বিষয়ক বইয়ের দিকে, আস্তে আস্তে ধরলাম ইসলামিক বই। সবশেষে ঝুঁকলাম সাহিত্যের ওপর।

আজো সবদিকে ঝুঁকছি আর ঝুঁকছি , বই কিনছি আর কিনছি, পড়ছি আর পড়ছি।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×