দাদাদের উত্তম জবাব দিল পাকিরা, আমরা কেবল মার খেয়েই গেলাম.।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি সদ্য সমাপ্ত পাক-ভারত ক্রিকেট ম্যাচের কথা বলছি না। বলছি সীমান্ত যুদ্ধের কথা। গত পরশু ভারতীয় সেনারা কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একটি সেনা চৌকিতে হামলা করলে এক পাক সেনা নিহত ও একজন আহত হয়। ওই ঘটনার পর বিনা উস্কানিতে হামলার জন্য পাকিস্তান এরইমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ পাঠিয়েছে। তবে, সীমানা পার হওয়ার অভিযোগ অস্বীকার করে ভারত বলেছে, তারা পাকিস্তানি হামলার জবাবে ওই হামলা চালিয়েছিল।
এই ঘটনার মাত্র একদিন পর পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের দুই সেনা নিহত এবং আরো দু'জন আহত হয়েছে। একেই বলে
উত্তম জবাব। এতো গেল পাকিস্তান-ভারতের সীমান্ত সংঘাতে কথা। এবার নজর দিন বাংলাদেশ সীমান্তের দিকে। বিদায়ী বছর ২০১২ সালে বিএসএফ'র গুলি ও নির্যাতনে নিহত হন ৩৫ বাংলাদেশী। মানবাধিকার সংস্থা অধিকার-এর তথ্য অনুযায়ী, গত ১২ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হামলায় ৯৬৬ জন বাংলাদেশি নিহত হয়েছে।
এভাবে একের পর এক বাংলাদেশি নিহত হলেও ভারতপ্রেমী হাসিনা সরকার টু শব্দটি করার সাহস পায়নি। উপরন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেছেন, 'ভারতের সঙ্গে সমঝোতা অনুযায়ী কেবল আত্মরক্ষার জন্যই গুলি চালানো যেতে পারে।' তারমানে বিএসএফ আত্মরক্ষার্থেই বাংলাদেশিদের গুলি করে মারছে এ ক্ষেত্রে সরকারের কিছু বলার নেই। হায়রে নতজানু সরকার ! ধিক তোদের, শত ধিক!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন