আজ মনটা কেন জানি খুব খারাপ লাগছে। আমাদের বাড়িতে ২টা লাল বড় মুরগি আর ১ টা মোরগ ছিল। সারাদিন ওরা ৩ জন একসাথে ঘুরতো, খেত, বসে থাকতো। অন্য মুরগিদের সাথে এদের ৩ জনের কোন বন্ধুত্ব বা শত্রুতা ছিলো না। ছোট থেকে সবসময় বাড়ির ভিতরে এরা নিজেদের মতো করে একসাথেই থাকতো। যেন জনম জনমের মিতালি তাদের মধ্যে। গত পরশু দিন অসুস্থতার জন্য লাল মোরগটাকে জবাই করে ফেলা হয়। গত কাল মুরগি ২টাকে দেখলাম মনমরা হয়ে বসে আছে। আর আজ সকালে অন্য লাল মুরগিটাকেও জবাই করে ফেলা হয। অজুহাত ঐ একই, অসুস্থ! সকাল থেকে মনটা খুবই খারাপ। রুমে কম্বল জড়িয়ে শুয়ে ছিলাম। শেষ লাল মুরগিটা দেখলাম সারা বাড়ি তন্ন তন্ন করে ওর বান্ধবীকে খুজছে। যে মুরগি কখনো খুব বেশি হাটাচলা করতো না, সে আজ হন্যে হয়ে স্টোর রুম, রান্নাঘর, এমন কি কিছুক্ষণ আগে আমার জানালায় উঠে আমার রুমে উকি দিয়ে সম্ভাব্য সব জাযগায় দেখলো। তারপর আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলো। যেন আমাকে বললো, তুমি কি আমার বন্ধুকে দেখেছো? আমার একা একা কিছুই ভালো লাগছে না। তুমি আমার বন্ধুকে যেভাবে পারো এনে দাও! আমি মুখ দিয়ে কিছুই বলতে পারলাম না। শুধু আমার দু চোখ দিয়ে দু ফোটা অশ্রু পড়লো যেমনটা এখনো অনবরত পড়ছে। মুরগিটার নিঃসঙ্গতা দেখে আমার কেন চোখ দিয়ে পানি পড়ছে? আমি কি এতটাই বোকা!!!
আলোচিত ব্লগ
১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।