আমি স্বপ্নে একটা গল্প দেখেছিলাম
কিংবা গল্পে একটা স্বপ্ন দেখেছিলাম
আকাশ ঘরে ঝাপসা ছবি রংধনুতে ভাসে
মেঘনীল সব পূজার ফুল ম্লান হয়ে আসে
আমি স্বপ্নে একটা গল্প লিখেছিলাম
সেই গল্পে একটা স্বপ্ন লিখেছিলাম
ঝলমল করে অথৈ নদী নদীবতীর ঘর
আমার গল্পে নদীবতী পোড়ায় নিরন্তর
আমি স্বপ্নে একটা গল্প এঁকেছিলাম
কিংবা গল্পে একটা স্বপ্ন এঁকেছিলাম
আমার গল্পের নায়ক তাহার বহুগামীমন
যত বলি শোনরে পাগল মানেনা বারণ
আমি গল্পে একটা-
ও সে উল্কি আঁকে সারা অঙ্গে সুখের স্বপন ঘর
স্বপন ঘরে ইশারা দেয় যুদ্ধ তিলক পর
আমি স্বপ্নে একটা গল্প দেখেছিলাম
কিংবা গল্পে একটা স্বপ্ন দেখেছিলাম
তখন রাত রাতের শেষ প্রহর
শান্ত পৃথিবী ঘুমে নগর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



