somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারটি কবিতা

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরলতায় জীবন যাপন


জীবনটা বড়ই বেরসিক
ঝড় তুফান বন্যায় ভেসে যাওয়া
জীবনের চাহিদা কিংবা কান্না
লাশের ধবংসস্তুপ শকুনের ঘুরাফেরা
গতিময় পৃথিবীর আহত ঘটনা।

জড়তায় ফুল ফুটা শৈশবে শূলে উঠা
এটা কি বিড়াম্বনা নাকি
অর্থপূর্ণ ইঙ্গিত সার্থকতা।

চাহিদার পাগলামি শুরু জন্মতে
দীর্ঘ বাসনার অবসান মৃত্যুতে।

রহস্যের কতটা গভীরে আছে
জীবনের কাব্যিক সমাধান।
জীবন ধর্ম জানার আগে
অন্তিম সমাধি।































আধেক মানুষ

তার সারাটা দিন কাটে ঘুমে
ভাগ্যের অলসতায় অন্ধকার সাজ
দেহটা মাড়িয়ে করুণতার ভাঁজ।
থতমত আবেগের অচল কথন
কীটপতঙ্গ হয়ে যাওয়া
বিবেক পচন।

খুঁজে খুঁজে হয়রান শব্দ জাল
গভীর অন্ধকারে পুরুষত্ব কাল।
অবহেলার বাতিতে জ্বলছে আলো
গুমোট পরিবেশের নিথর দানব কালো।
মেয়াদউত্তীর্ণ ভাগ্যের সর্বোচ্চ সুখ
পৃথিবীতে সেতো আধেক মানুষ।

চাইনা এমন বাংলা ভাষা

হাতছানি দেয় দূরে ঔ দূরে
স্তব্ধ জনতার চোখে হাহাকার
সুঁই ফুটানো বুকের পাঁজর
চিরচেনা পন্থায় মুখোশ পড়া সাধক।

ছোপ ছোপ করুণতা প্রতিটি অঙ্গে
অপমান অবহেলা কালের খেয়ায় যাত্রা
পথ শেষ হয় না।

আকাশ ভেঙ্গে পড়ে তুফান ধেয়ে আসে
বিষাক্ত কাঁটায় পথ অবরোধ
পুড়িয়ে দিবে ভাসিয়ে নিবে
পথ শেষ হয় না
চলতে হয় কালের খেয়ায়
অবশেষে সূর্য উদয়
চোখে মুখে তৃপ্তি গর্বের ছায়া
পৃথিবীর সাড়া জাগানো অর্জন
অমূল্য রতন ঐতিহাসিক সম্পদ।

সেই অর্জন আজ কোথায়?
ভাষার যুদ্ধ হয়েছে কোথায়?
অপসংস্কৃতির গাদাগাদি নিজস্ব সংস্কৃতি কোণঠাসা
অপসংস্কৃতির পারদর্শিতার গর্ব বোধ
জাহির করা প্রচলিত ঘটনা।

আমরা বাংলা ভাষা কতটুকু জানি?
বাংলায় কথা বলতে পারলেই
জানার ইতি ঘটে আমাদের আফসোস!!
আফসোস করে বায়ান্ন একাওর।

ঘরে ঘরে চর্চা ভিন্ন ভাষা
না হলে সমাজে মূল্যহীন
যেখানে বাংলা চর্চা মানা
বাংলা ভাষা তুমি কোথায়?

কোথায় তোমার গর্ব অর্জন তারুণ্যের হুঙ্কার?
কোথায় তোমার রক্তাক্ত শপথ?
কোথায় মুক্তির স্লোগান অগ্নি ঝরা কথামালা?
কোথায় প্রাণের শিহরণ উন্মাতাল স্বীকারোক্তি?
কোথায় ঘুমহীন পদযাত্রা ক্ষুধার্ত পেটে যুদ্ধের শক্তি?
বাংলা ভাষা তুমি ঘুমিয়ে পড়েছে ঘুমের দেশে
এমন বাংলা ভাষা কি আমারা চেয়েছিলাম?

পথ শেষ হয়নি
চলতে হবে কালের খেয়ায়
এ জাতি তোমায় অসম্মান করে
প্রশ্নবিদ্ধ করে লজ্জা দেয় তুচ্ছ করে
আমিও এ জাতির সন্তান
ক্ষমা চাই ক্ষমা করবে আমায়?
আমার প্রিয় বাংলা ভাষা
আমার অবহেলার বাংলা ভাষা...
মানুষ হও কুমির না

গুলি বর্ষণ গুলি বর্ষণ
আওয়াজ প্রখর স্তব্ধ
বিকট রুপ কুমির খুব
ডানায় হুলস্তুল ।

মানুষ কাক পাখির ঝাঁক
গতির খেলায় অবতীর্ণ
পুরুস্কার নেই বাঁচার লড়াই
মুমুর্ষু বেলা ছলাকলা।

গাছ ডালপালা পাতায়
লজ্জার স্থান ঢাকা
ডানায় উঠে কাপড় টানাটানি
আদিম গুঞ্জন ।

শহরে অবাক আগুন বনে অবাক ঠাণ্ডা
মানুষ কুমির কুমির মানুষ
ভেদাভেদ স্থান বিভ্রাট।
বন উজাড় পুকুর ভরাট
নদী ভরাট
কুমির হাঁসফাঁস হাত নিশপিশ
এক ফোঁটা বিষ।

চটাঘাত বেতাঘাত কদমবুচি
গু গোবর জ্ঞান লজ্জা
মানুষ হও কুমির না
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×