নোংরা জলে রুপকথা
আলো ঝলমল নগরী কথার বিশালতা
আঁকাবাঁকা পথ চলে গেছে গম্ভীর নিরবতা
হাসির রাজ্যে শিশুর কান্না অন্ধকার মায়া
ছায়া ছায়া মানবতা দেহের শীতলতা
নোংরা জলে ডুবে ডুবে
ভেসে উঠেছে রূপকথা ।
অন্ধকার নেমে এসেছে প্রখর রোদে
পাখির কাছে গাছের কাছে
পাহাড় চূড়ায় ঝরনা তলে
বনের মায়ায় আগুন জ্বলে ।
বিভীষিকার পরিণত রুপ কিংবা ভয়াল রাত্রি
অগনিত হাত ছোট বড় হয় পেটের ভিতর যাত্রী
আষাঢ় শ্রাবণ বর্ষা কাঁদে আকাশ ভাঙ্গা গর্জন
সময় তো মাদকতা মাদকতার জীবন।
অন্ধকার নেমে এসেছে নতুন এক সময়
পরিচিত বস্তু জীব পরিচিত সৌন্দর্যের গল্পগুলো
লিখতে হবে নতুন এক সংজ্ঞায়
পৃথিবীকে কে চিনতে পারে চিনতে পারে সময়
ঘোরের কাছে ভোরের কাছে অলৌকিক তন্দ্রায়।
নোংরা জলে সময় ডুবে মানুষ ডুবে
পথ ভ্রষ্ট বিকারগ্রস্ত দীর্ঘ আমলনামা
নোংরা জলে ডুবে ডুবে
ভেসে উঠেছে রূপকথা
কবি বলে কথার কথা কবির ভাবের কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


