somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪ টি কবিতা

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এভাবে হারিয়ে যায় যুবকের ভালোবাসা

কখনও তুমি অগোছালো যুবকের
প্রথম ভালোবাসা
হা হুতাশ অনেক শব্দে নিরাশার ছবি আঁকা
বলতে পারেনি অনেক কথা
ভয়ে ভয়ে পা কাঁপা
মনের মাঝে অনেক শঙ্কায়
চোখে চোখ রাখা
কত শব্দের ঘুম ভেঙ্গে গেছে
নিটোল প্রেমের কাব্যে
তবুও ভালোবাসি শব্দটি থেমে যায়
পুতুল খেলা বন্ধুত্ব আর বিচ্ছেদের বৃওে।
যুবকের সাথে শেষ কথা হল
চলে যাচ্ছি রাতের শেষ প্রহরে
হৃদয় ভাঙ্গার শব্দ হল বিদ্যুৎ চমকায় ।
বিদায় বেলা বিদায় ক্ষণে
যুবকের শিশুর। মত কাঁদা
মেয়েটিও আর ধরে রাখতে পারল না
বিদায় নিল চোখের জলে ।
এভাবে হারিয়ে যায় এই শহরে
শত শত যুবকের ভালোবাসা ।

কষ্ট

যদি কখনও মানুষ লিখতে বসে
লুকিয়ে রাখা কষ্ট
হাজার হাজার পৃষ্ঠা হতো
মাইলের পর মাইল পথ।

তুমি নেই তুমি আছো

কখনও ভাবি তুমি নেই
কখনও ভাবি তুমি আছো।
কখনও তোমার হাসির মানি
বিরহ ব্যথা দুলে
কখনও তোমার হাসির মানি
প্রেমের কথা বলে।
কখনও ভাবি তুমি নেই
কখনও ভাবি তুমি আছো।
এলোমেলো চুল খুলে বসো
উঁকি দিয়ে জানালায়
ইশারায় কত স্বপ্ন দেখাও
বেলা অবেলায় ।
কখনও তুমি জীবন্ত
সময়ের কথা ভুলে
কখনও তুমি মরীচিকা
ছন্ন ছাড়ার দলে ।
কখনও তুমি ভোরের আলোয়
প্রথম গোলাপ ফুল
কখনও তুমি শৈশব স্মৃতি
না বলা প্রথম ভুল।
কখনও দেখি ধূসর চোখে
জানালায় তুমি নেই
যেন শত বছরের পুরনো বাড়ি
ভাঙ্গা জানালায়।





অবাক প্রত্যাবর্তন

তুই আছিস তুই নেই তারতম্যের প্রহর
কত পথ ছুঁয়ে গেছে কষ্টের পাথর
কত সময় পেরিয়ে গেছে নিরব সূর্য স্লানে ।

সারি সারি গাছের পাতায় ঝিম ধরা ঘুমে
বারবার মনে করিয়ে দেয় একাকী জোছনায়
ভিতর বাহির অগোছালো করে দেয়
তোর মাতাল হাসির ছন্দে
কত ভুল জমে গিয়ে পাহাড় হয়েছে ভুলে
কতটা পথ হাঁটতে হাঁটতে পথ যায় থেমে
মরুভূমি পেরিয়ে সমুদ্র সমুদ্র পেরিয়ে মরুভূমি
আর কতটা পথ হাঁটতে হলে ভাঙ্গবে অভিমান ।

আকাশের মত বিশাল হয়ে পাখির মত সুর হয়ে
বসন্তের মত রঙ্গিন হয়ে সূর্যের মত আলো হয়ে
বর্ষার মত বৃষ্টি হয়ে ফিরে আয় ফিরে আয়
এক দিন এসে বলবি আমি করেছি প্রত্যাবর্তন
তখন আমি মৃত্যু পথযাত্রী হয়তো থাকবে কিছুক্ষণ
গভীর থেকে গভীরে ভেসে ভেসে চলে এলি নিবিড়ে
হায়!এ কেমন তোর অবাক প্রত্যাবর্তন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×