somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বীরঙ্গনার কথা

১৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭১ সালে যিনি ছিলেন এক নির্ভীক যোদ্ধা ও বীরাঙ্গনা, তিনিই আজ স্বাধীন দেশে অর্থনৈতিক সংকটের কারণে মানবেতর জীবন যাপন করছেন। তিনি জয়নব বেগম। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পরে জয়নব বেগম এখন মৃত্যু পথযাত্রী। জীবনের শেষ সময়ে এসেও অভাব-অনটনের কারণে ভালো খাবার এবং শারীরিক চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত এই রণাঙ্গনের মুক্তিযোদ্ধার। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পৌরসভা সংলগ্ন বাওয়ার কুমার জানী গ্রামে জয়নব বেগমের বাড়ি।

বাওয়ার কুমার জানী গ্রামে সরেজমিন গিয়ে বীরাঙ্গনা জয়নব বেগমের সঙ্গে বিস্তারিত জানতে চাইলে তিনি কান্নাজড়িত কণ্ঠে সে দিনের স্মৃতি তুলে ধরেন। যুদ্ধের আগেই তাঁর স্বামী মারা যান। স্বাধীনতা যুদ্ধের সময় টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর আব্দুল সিদ্দিকীর কাদেরিয়া বাহিনীতে যোগ দিয়ে ১১ নম্বর সেক্টরে যুদ্ধে নামেন জয়নব বেগম।

১৯৭১ সালেন ১৭ই নভেম্বর পাক হানাদার বাহিনী যখন ঢাকা থেকে টাঙ্গাইলে আক্রমণের জন্য প্রস্তুত তখন জয়নব বেগমের গোপন সংবাদের উপর ভিত্তি করেই কাদেরিয়া বাহিনী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেয়। নিজের জীবন বাজি রেখে জয়নব বেগম মুক্তিযোদ্ধাদের কাছে গোপন সংবাদ প্রেরণ, খাবার সংগ্রহ, মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা সহ নানা ভাবে সহযোগিতা করেছেন। নির্যাতিত হয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক। তালিকাভুক্ত এই মুক্তিযোদ্ধা জয়নব বেগম সরকারি দেওয়া মাসিক ভাতা ১৫০০ টাকা ছাড়া আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাননি। স্থানীয় প্রশাসনও বীর মুক্তিযোদ্ধা জয়নব বেগমের জন্য কোন সাহায্য সহযোগিতার হাত বাড়ায়নি। মির্জাপুর উপজেলার একমাত্র তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা জয়নব বেগম। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মরতে চলেছেন জয়নব বেগম। প্রশ্ন করেছিলাম, জীবনের কাছে কী চান তিনি? ক্ষোভের স্বরে বললেন, মৃত্যুর আগে ঘৃণ্য পশু যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চান। এদিকে বীরাঙ্গনা এই মুক্তিযোদ্ধার কেউ খোঁজ খবর না রাখলেও একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছিলো মির্জাপুর প্রেস ক্লাব। শেষ জীবনের জয়নব বেগমকে প্রেসক্লাব প্রাণঢালা অভিন্দন ও সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে জয়নব বেগম বলেন এটাই আমার জীবনের বড়ো পাওয়া। প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও একুশে পদক প্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি।

মীর আনোয়ার হোসেন টুটুল, ইত্তেফাক
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×