আমার প্রতিটি ভাবনা চাইছে তোমায় পেতে,
মরণ ছুয়ে আসছি ফিরে তোমার ডাকে।
দুটি চোখের নীড়ে তুমি বেধেছো বসত,
তোমাকে পেতে পর করছি আমার জগৎ।
নিজেকে যেন আমি ফিরে পেলাম নতুন সাজে,
আমার নারী রূপে তুমি এলে যখন দুচোখে।
কত কিছু রয়েছে বাকি জীবনের কত পথ,
বেচে থাকতে এতো স্বাদ আগে লাগে নি।
তোমার নারী রুপ কেন আগে দেখি নি,
খোলা চুলে কেন আরো আগে আসো নি।
বহু কষ্টে নিজেকে রেখেছি বেধে,
এতো কাছে তুমি তবুও দেখি নি ছুয়ে।
চোখের সামনে তুমি আছো দাড়িয়ে,
চোখের সে মিলন যেন আছি স্বর্গলোকে।
শুন ওগো নারী, নাও আমায় ডেকে,
নয়ত মরণ দাও যেন মরি তোমার কুলে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



