ভিজে মাটি লাল রক্তে মিশে যায় ধূলুর স্তূপে -
আমাকে আর কত মারবে তুমি ব্যস্ত ফুটপাতে
আমি ধর্ষিত প্রতিটি পথশিশুর বোবা আর্তনাদে
আর কখন বল স্বাধীন হবো কত রক্ত সংগ্রামে।
সালাম রফিক জব্বার আমি ৫২'র ব্যার্থতা
প্রতিটি রাজ সভায় আমরাই হই বিভৎস
আমি ৩০ লক্ষ শহীদ, আমি তোমাদেরই মা -
আমাকেই ভোগ করো হরতাল আর স্লোগানে।
সময় নাই , নাই রে নাই , সময় আর নাই -
স্বপ্ন দুহাতে হেটে চলেছি নগ্ন দুপায়ে পথে পথে,
ইট পাথরের পথ পিছ ঢালা জ্বলন্ত অগ্নি দুপুর,
আমাকে থামানোর হেতু আর অবশিষ্ট নাই।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



