আগুনের দহন সময়ের পারাপার
জোয়ার উঠেছে আগুনের নদে
গোসল করতে নেমেছি সে নদে।
শীত লেগেছে চুড়ুইয়ের গায়
অগ্নি স্নানে সে পুড়ে শান্ত হোক
নরক জ্বালা পৃথিবী মুক্তি পাক।
আমার ঝরনা বুকে মাথা রাখো
এই আগুন ফুল হয়ে ফুটবে
তুমি আগুনের বাগিচায় হাটবে।
শক্ত করে ধরো এই দুটি হাত
এই পথ চলা হবে বন্ধুর সাথে
ছাই থেকে তুমি কুড়াবে মুক্তা।

আমাকে ফেইসবুকে পাবেন-
https://facebook.com/obaydul.shipon
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



