এখনো মানুষ এত অবিদ্যায় আর অন্ধকারে বাস করছে তা যখন নিজ চোখে দেখি তখন স্থব্ধ হয়ে যাই। বোবা কান্না গ্রাস করে। অর্ধ শিক্ষিত কিংবা শিক্ষিত সবাই যেন একই রকম। শিক্ষা তাহলে কিভাবে অন্ধকার আর কুসংস্কার দূর করে?

অনেক শিক্ষিত যখন দেখি শুধু ভবিষ্যত নিশ্চয়তার আশায় আরো একটি সন্তান নিচ্ছেন। একটি ছেলে সন্তান কি খুব জরুরী? রিজেকের মালিক কে তাহলে? ভাবিষ্যতের নিষ্চয়তা আমরা কোথায় খুজি?
একজন মানুষ যখন জানেই যে সন্তান ছেলে হবে না কি মেয়ে হবে তা পুরুষের উপর নির্ভর করে। এখানে স্ত্রীর কোন ভূমিকা নেই সেখানে কিভাবে একজন পুরুষ একটি ছেলে সন্তানের আশায় আরো একটি বিয়ে করে? তারা কি শিক্ষিত মুর্খ? না কি ইচ্ছে করেই কুসংস্কারের মধ্যেই বাস করে?
সামর্থ থাকলে যত ইচ্ছে তত সন্তান যে কেউ নিতে পারেন। আমি তাতে কোন দুষের কিছু দেখি না। কিন্তু আমার এই সন্তান না খাওয়ালে অন্যটি খাওয়াবে এই মনোভাবে যখন কোন দম্পতি আরেকটি সন্তান নেন তখন কি তারা আসলেই মুসলমান থাকেন? তারা কি আসলেই বিশ্বাসী?
আজ আমার খুব কাঁদতে মন চাইছে? মানুষ কেন এমন হয়? কেন তারা এমন করে? একজন পুরুষ হয়ে পুরুষ জাতের প্রতি বড্ড ঘৃণা হচ্ছে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




