
কবিতা লেখার ইচ্ছেগুলো হারিয়ে গেছে,
ছন্দগুলো যাচ্ছে আমায় ছেড়ে!
অবিরাম কাছে ডাকার ক্লান্তিতে কণ্ঠ,
বন্ধী বাতাসের সীমান্তে!
কান পেতে শুনতে পাই না সমুদ্রের গর্জন,
ধূলোর আস্তরণ প্রেমের ভাষায়!
ভাবতেই তোমাকে ছন্দ করত খেলা,
সবই গেছে আমাকে ছেড়ে!
রাতের নিস্তব্ধতায় কেউ ছুঁয়ে যায় না,
আমার নিরব ভাবনায়!
ব্যস্ত কাজের ফাঁকে হঠাৎ আসতে তুমি,
যেন দূরের পথ দিয়েছ পাড়ি!
ক্লান্ত দেহ আর দীর্ঘ নিশ্বাস জড়িয়ে বুকে,
শাসন করতে নিত্য!
কোথায় আমার হারিয়ে যাওয়া সে ভাবনা,
যে ভাবনায় তোমায় পেতাম!
নিত্য নতুন ভাবনায় তুমি সুরের ছন্দ তুলে,
আমাকে দিয়ে যেতে কবিতা!
বড় হয়ে যাচ্ছি আর ছোটবেলার সেই প্রেমিকা,
কল্পনার জগৎ ছেড়ে চলে যাচ্ছে!
তাই এখন আমার আর কবিতা লেখা হয় না,
হারিয়ে যাচ্ছে কবি প্রতিভা!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




