somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সময়ের গ্যাঁড়াকল
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

"হ্যাপি ভালোবাসা বাসি দিন"

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যদি ভালোবাসা দিবস মানে "ভালোবাসা বাসির দিন" হয়, তাহলে ভালবাসা দিবসে আমার কিছু কথা।

..... এই দিনে প্রকৃত ভালবাসার যতটা না প্রসার হচ্ছে, তার বেশী খোলাসা হচ্ছে নোংরামি। আমাদের মত আমজনতাও এখন কিছু বলতে পারছেনা।
অবচেতন মনে মেনে নিচ্ছে, আজ তো ভালবাসা দিবস। আজ একটু নাহয় বেহায়াপনা হোক। তাঁতে কিইবা যায় আসে?এটা নিয়ে নানান বিতর্ক হয়েছে, হচ্ছে আরো হবে। চিরাচরিত রাজনীতির মত এখানেও পক্ষ - বিপক্ষ আছে।

কিছু অতি উত্সাহী মানুষ তো এটা ভেবেই বসে আছেন, 'আজকের দিনে ভালবাসা দেখাতেই হবে। ' হবে না কেন, নাহলে যে মহাভারতটা অশুদ্ধ রয়ে যাবে! আমি আদৌ জানিনা, মহাভারতে কি লেখা আছে। কেবল উপমা বা রূপক অর্থেই কি এটার ব্যবহার?আজকের দিনে কিছু ব্যাবসায়ী নিজেদের মত করে পণ্যের পসরা সাজিয়ে যার যার ইচ্ছে মত ব্যাবসা করছেন। উনাদের নিজেদের মত করে তৈরী করা কবিতার পংক্তিটিই আপনাকে আপনার ভালবাসার মানুষকে দিতে হয়, হচ্ছে।

তাঁতে আমার খুব বেশী যে আপত্তি আছে, তা নয়। আমার ভাবনা টা হল এখানে, এই যে আমি আপনি কিছু রেডি করা ভালবাসার কথা ( যেকোন গিফট ও হতে পারে ) পণ্য হিসেবে কিনে ভালবাসার মানুষকে দিচ্ছি। এতে কি আমার আপনার ভালবাসা রেডিমেট হয়ে যাচ্ছে না?
এতে আপনার যতটা আবেগ প্রকাশ পেয়েছে, তার চেয়ে কি একটু বেশী আবেগ প্রকাশ পেত না, যদি আপনি নিজের হাতে লেখা দু'লাইন কবিতার চরণ আপনার প্রেয়সী কে শোনাতেন? সবাই কবিতা লিখতে পারেন না, কিছু না কিছু অবশ্যই করতে পারেন, যেটা আপনার মৌলিক স্বকীয়তায় উদ্ভাসিত ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাবে।
পারে কিন্তু! একটু ভেবে দেখুন, আপনি কি পারেন?
সেটাই প্রকৃত ভালবাসা হতে বাধ্য।
অনেক তো সমালোচনা করলাম, এবার একটু ভালবাসার জয়গান শুনি।
ভুবন ভোলানো গল্প "রোমিও জুলিয়েট" অনেকেই পড়েছেন। কিন্তু কতজন সেরকম ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন?
হয়ত অনেকেই, যেটা আমার গোচরীভূত নয়। আজকের দিনে তাদের সেলুট জানাই। কারন প্রকৃত ভালোবাসাটা তোমাদের জন্যই বেঁচে আছে। তোমাদের হাত ধরেই পরবর্তী প্রজন্ম শিখবে, "ভালবাসা কারে কয়?"
একটা আকুতি, ভালোবাসাটা যেন একটি দিনের উপর নির্ভরশীল না হয়। এটা ছড়িয়ে পড়বে দূর হতে দূরান্তরে, যুগ হতে যুগান্তরে। বছরের প্রতিটি দিন।
পণ্য নির্ভর রেডিমেট আর ব্যাবসায়িক ভালবাসা চাই না। ভালবাসা হয়ে উঠুক প্রাণের স্পন্দন আর অতৃপ্ত অনুভূতি। তাহলেই সম্ভব।
"ভালো থাকুক আপনার ভালোবাসা।"
"হ্যাপি ভালোবাসা বাসি।"
:) <3 :)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×