দুঃখ
১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার দুঃখকে আমার যন্ত্রণার সাথে তুলনা করতে যেও না
তোমার দুঃখ যদি সাত মহাসাগরের জল হয়
আমার যন্ত্রণা তাহলে সেই জলের আধার
ধারণ করে আছি তোমার সবটুকু দুঃখ
আমার ভেতর অনন্তকাল ধরে!
তোমার অসহায়ত্ব আমার অপারগতার চেয়ে
কোনমতেই অধিক নয়;
তুমি তো দুঃখের সাথে মিতালি করে
নিজেকে তার সাথে মানিয়ে নিয়েছ,
আমার অপারগতা তো আমার দুঃখকে
প্রকাশ করারও অনুমতি দিচ্ছে না
বুকের ভেতর চেপে বসে আছে জগদ্দল পাথরের মত।
তোমার মুখের ক্লিষ্ট হাসি দেখে
ভেতরের ক্ষরণ আঁচ করা যায়,
আমার তো সে উপায়ও নেই;
আমার দুঃখকে বোধগম্য করার জন্য
স্বয়ং দুঃখকে নতুন কোন শব্দ আর অর্থ নিয়ে
নতুন করে অভিধানে ঠাঁই নিতে হবে।
দুঃখকে অবলম্বন করে বেঁচে থাকো,
হয়ত কোনদিন তোমাকে সে ঘৃণা করে
ছেড়ে চলে যাবে;
আমার যে সেটাও হবার নয়,
কারণ দুঃখের জন্মই যে হয়েছে আমাকে উদ্দেশ্য করে
যা আমার থেকে কখনও আলাদা হবার নয়। ছবিঃ গুগল।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন