প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজি প্রেসের কম্পোজিটর এটিএম মোস্তফার স্বীকারোক্তি অনুযায়ী তার নিকটাত্মীয় শফিয়ার রহমানের নামে প্রাইম ব্যাংকে থাকা প্রায় ১ কোটি টাকার একাউন্ট জব্দ করেছে পুলিশ। আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য শফিয়ার রহমানকে দু’দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়েছে। সন্ধ্যায় রংপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি সাংবাদিকদের বলেন, আতিকের ব্যাংক একাউন্টের ৯৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বিজি প্রেসের কর্মচারী আবদুল জলিলসহ রিমান্ডে নেয়া ২২ জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওদিকে, মোস্তাফার স্ত্রী কোহিনুর ওরফে লাবণী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুরে নেয়ার আবেদন জানানো হয়েছে। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রংপুর গঙ্গাচড়ার বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ পরিদর্শন করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন, ম্যানেজার মেহেদী হাসানসহ কর্মচারীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ৭ই জুলাই বুকিং স্লিপের মাধ্যমে আতিক ও শফিয়ার দু’ব্যক্তি ও বাফা ফার্মা ব্যবসায়ী প্রতিষ্ঠান নামে হলরুম তারা ভাড়া নেয়। ৮ই জুলাই সকাল ৯টা থেকে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা শুরু হয়। এ সময় তদন্ত কমিটির সদস্যরা বিষয়গুলো খতিয়ে দেখেন। পরে বিকালে তদন্ত কমিটির সদস্যরা জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে নিশ্চিত হয়েছে যে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। নেপথ্যে কতদিন ধরে এ ঘটনা ঘটছে- এ রহস্য উদ্ঘাটন করে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। এ তদন্ত কাজে রংপুর জেলা প্রশাসক বিএম এনামুল হক মিডিয়ার সবার সহযোগিতা কামনা করেন।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।