বালি সোনা,
অনেক দিন তোকে বড় চিঠি লেখা হয় না। সময় এর সাথে পারছি না রে ...... তুই রাগ করিস না, প্লিজ!! ইউনি এর কাজ জমে পাহাড় হয়েছে ... তোকেও যথেষ্ট সময় দিতে পারছি না... তোর কাছে তো সারাক্ষন থাকতে ইচ্ছা করে...... একটা জিনিস চিন্তা করেছিস... এক মাসও পেরোইনি ... অথচ কত আপন হয়ে গেছি আমরা!! এত তাড়াতাড়ি কেমন করে মিশে গেলি রে ?? আমারা কি পুর্বজনমে এক আত্মা ছিলাম ... ??
তুই অনেক বোকা ছিলিরে... একটা বদ-লোক তোর জীবনটাকে ধংসের দিকে নিয়ে যাচ্ছিল আর তুই কিছুই বুঝতে পারছিলিনা!! তুই চিন্তা করিস না...এখন তোর সোনাই তোর পাশে আছে! তোর সব কথা আমাকে বলতে পারিস... আমাদের ভাল, আমাদের মন্দ... সবকিছু নিয়েই তো আমাদের পৃথিবী।
আজ সত্যিই অনেক ভাল লেগেছে!! জীবনটা এত সুন্দর!! সবসময় এমন সুন্দর থাকতে পারেনা জীবনটা? কি ক্ষতি হয়...??? পাখির মত উড়ে উড়ে বেড়াতাম সারাক্ষন......
আমার যে কি ভাল লেগেছে... আমাকে পুনঃজন্ম দিয়েছিস তুই!! আমার ভিতরের মানুষটাকে দিন দিন তুই বের করে আনছিস। মনে হচ্ছে ২০ বছরের সেই রোমান্টিক বালকটি হয়ে গেছি!
কি করব বল, খোলশের মধ্যে তো ঠুকতেই হবে...... তবে আমি যেখানেই যায়, তুই কিন্তু আমার ভিতরেই থাকবি!!
অনেক অনেক অনেক অনেক ... ... ... ভালবাসা নিস আমার সোনাবালি!!
তোর সোনাই
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


