বালি পাগলি,
বালি আর সোনাই দু’জন দু’জনকে চুপিচুপি অনেক ভালবেসে ফেলেছে; প্রচন্ড আকর্ষনে দু’জনেরই পাগলামি বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাহস! কিন্তু এত সাহস ভাল নারে... আজ বিকালের কথা চিন্তা করে দেখ!! আর একটু হলেই ......
আর শোন, কাল বৃষ্টিতে ভিজিসনি তো!! তোর কিন্তু আমাকে ছাড়া বৃষ্টিতে ভেজা মানা আছে... মনে থাকে যেন!!!
সুন্দর একটা কথা পেলাম, তাই কপি পেষ্ট মারলাম (তুই যেটা রেগুলার করিস)!!
এই একখন্ড সাদা কাগজের উপর মেঘ এসে যখন দাঁড়ায় তখন প্রতিটি অক্ষর হয়ে ওঠে একেকটি বৃষ্টির ফোঁটা, শব্দগুলি বর্ষাকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বিন্দু বিন্দু অশ্রুর কবিতা। মেঘ ভাঙতে ভাঙতে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে যায়। সাদা কাগজের উপর পড়ে থাকে স্মৃতি, ভালোবাসার গন্ধ আমি হাত বাড়িয়ে সেই মেঘবৃষ্টির স্বর্ণমুদ্রা কুড়াতে থাকি ...
তুই যেন আবার ফাঁকি দিস না... আমি রোজ সকালে ঘুম থেকে উঠে পিসি নিয়ে বসি তোর চিঠি পড়ার আশায় !!!
ভাল থাকিস!
তোর সোনাই
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


