somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারাগারে শিক্ষা:শিশুদের কি মুক্তি নেই?

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার প্রথম স্তরেই যদি একটি শিশুর মনে বিভেদের বীজ বুনে দেয়া হয়। তাকে আলাদা করে ফেলা হয় সমাজ থেকে। যদি তাকে কৃত্রিম একটি পরিবেশে বড় করে তোলা হয়। তবে কি সে সমগ্রসমাজের প্রতি তার দায়বদ্ধতা, কর্তব্যের বিষয়টি বুঝতে পারবে? বিচিত্র মানুষ আর বিভিন্ন মতের প্রতি সহনীয়তা দেখাতে পারবে? গ্রহণ করতে পারবে বাইরের মুক্ত পরিবেশকে যা থেকে দূরে বন্দী ছিল সে সত্যিকার অর্থে এক কারাগারে।

এমন কারাগারের অভাব নেই আমাদের দেশে। অন্ধকারকে আমরা যারা সংস্কৃতি বলে ভাবি তারা এমন অনেক অন্ধকার কারাগার তৈরি করেছি শিশুদের জন্য। না আমি শিশুদের অপরাধ সংশোধন কেন্দ্রের কথা বলছি না। আমার তালিকা অনেক দীর্ঘ। আমি বলছি ক্যাডেট কলেজগুলোর কথা। যেখানে শৈশবে পরিবারের দৈনন্দিন আদর-শাসনের বাইরে এক লৈঙ্গিক পরিবেশে বড় হয় শিশুরা। গালর্সস্কুল বা বয়েজ স্কুলগুলোর কথা। উঠতি বয়সের বেশিরভাগ তারা কাটিয়ে দেয় একটি এক লৈঙ্গিক পরিবেশে। যা বাস্তবতা নয়। মাদ্রাসা, মক্তবের কথা বলছি আমি। যারা একটি ছোট দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে পুরো পৃথিবীকে। অন্যান্য বিষয়-আশয়ের যাদের কোনো যোগাযোগ নেই। আছে বিচ্ছিন্ন দ্্বীপের মত।

মধ্যবিত্ত বাঙালি পরিবারগুলো এমনিতেই এক কারাগার। তা হূমায়ুন আহমেদ তাতে যতই শঙ্খনীল বিশেষণ আরোপ করেন না কেন। মুক্ত, উদার, স্বাভাবিক পরিবেশে পূর্ণাঙ্গ মানুষ হয়ে বড় হওয়ার সুযোগ আমাদের দেশের শিশুরা পায় না। এ আর নতুন কি। ধীরে হলেও আমরা চেষ্টা করছি আলোর অভিযাত্রী হতে।

কিন্তুযখন পত্রিকার সংবাদে জানা যায়, কিছু লোক এখনো ভূতের মত উলটা দিকে হাঁটেন। স্কুলের শিশুদেরকে ধর্মভিত্তিতে আলাদা করে দিয়ে ক্লাশ, পরীক্ষা নেন। তখন হতবাক না হয়ে পারি না। সংবাদটি বেরিয়েছে প্রথম আলোয়। ঘটনাটি চট্টগ্রামের সরকারি স্কুলের। স্কুলের শিক্ষকরা শিক্ষাদান বিষয়ক যথেষ্ট উচ্চশিক্ষার সুযোগ পান না জানি। শিক্ষা মনোবিজ্ঞান একটি অত্যন্তসংবেদনশীল বিষয়। শিশুদের জ্ঞান দেয়া অত্যন্ত কঠিন ও সুক্ষম একটি প্রক্রিয়া। কিন্তু তাদের সেই প্রশিক্ষণ যদি না থাকে তবে তারা প্রচলিত সরকারী পদ্ধতির বদলে ফেলার সাহস পান কি করে। অল্পবিদ্যা যে ভয়ংকরী- তা তো আর এমনি এমনি বলা হয়নি। শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবার মত বড় বড় প্রতিষ্ঠান আছে দেশে। সেখানে যোগ্য লোকজন আছেন। শিক্ষক হিসেবে অভিজ্ঞতা থাকলেই শিক্ষা ব্যবস্থা বুঝা যায় না। যে প্রধান শিক্ষিকা এই বিভেদের শিক্ষা চালু করলেন তিনি জানেন এর ফল কতো সুদূরপ্রসারী। কতো মারাত্মক ক্ষতিকর।

সমাজের বৈচিত্রআছে। থাকবে। এই বৈচিত্রকে যাকে শিশুরা উদার মনে গ্রহণ করতে পারে সেভাবেই তাদেরকে বড় করে তুলতে হবে। তাছাড়া তাদের নিজেদেরও এই পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর প্রয়োজন আছে। বাস্তবতার সাথে মিল নেই এমন কৃত্রিম পরিবেশ তৈরি করে কী শিক্ষা দিতে চান তারা শিশুদের।

যারা যে বিষয়ে বিশেষজ্ঞ নয় সে বিষয়ে সবজান্তার ভাব নিয়ে সিদ্ধান্তনেন কি করে তারা। বিনয়ী হওয়ার জন্য ও নিজে কি জানেন না তা জানার জন্য আরো অনেক শিক্ষার প্রয়োজন তাদের।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×