somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ ভাইরাস (মহামারী থেকে রক্ষা পাওয়ার গল্প)

২০ শে মার্চ, ২০২০ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি জনাকীর্ণ হাসপাতালে শত শত রোগীর ভীড়। হঠাৎ করে একটা খুব সিরিয়াস রোগী আসলো।তার প্রচন্ড শ্বাসকষ্ট!কোনো চিকিৎসা ভাল করে দেয়ার আগেই সে মৃত্যু বরন করল।তার কিছুদিন পরে একজন মেডিকেল স্টাফ যখন সেই একই লক্ষন দেখিয়ে অসুস্থ হয়ে পড়ল তখন থেকেই শুরু হলো আতংক, সাহস আর আত্মত্যাগের এক শ্বাসরুদ্ধকর অভিযান।

বলছিলাম ভারতের মালায়ালাম ঘরানার মুভি 'ভাইরাস' এর কথা।গত কোরবানী ঈদের ছুটিতে কাজিনদের সাথে দেখেছিলাম মুভিটি।ভারতের আমার দেখা সব ভাষার মুভির মধ্যে মালায়লাম ভাষার মুভিগুলোই সেরা।ওদের কাহি, চরিত্র চিত্রন অভিনয় সবকিছু এতটাই নিখুঁত যে প্রেমে পড়ে যেতে হয়।মুভিগুলো ওরা খুব যত্ন করে বানায়।সিনেমা যে একটা শিল্প,এটা তাদের বানানো সিনেমা দেখলে বোঝা যায়।রুচিশীলতা রয়েছে বলেই কিন্ত মুভিগুলো প্যানপ্যানানি বোরিং টাইপ না।শেষ পর্যন্ত আপনার আগ্রহটা ধরে রাখবে।



ভাইরাস মুভিটি পরিচালনা করেছেন আশিক বাবু।এটি মূলত একটি মেডিকেল থ্রিলার।মুভিটি মুক্তি পেয়েছে জুন ২০১৯ এ। দুই ঘন্টা বত্রিশ মিনিটের মুভিটি আপনার মনোযোগ টেনে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত।কেরালায় হঠাৎ দেখা দেয়া নিপাহ ভাইরাসের আক্রমণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ-- এটিই মুভিটির পটভূমি।সত্যি ঘটনার উপরে তৈরি মুভিটির আই এম ডি বি রেটিং ৮,১।




প্রসঙ্গত উল্লেখ্য যে নিপাহ ভাইরাস খুবই মারাত্মক ভাইরাস।এটি অসুস্থ বাদুর বা শুকর থেকে মানুষে ছড়ায়।আবার মানুষ থেকে মানুষে ছড়িয়ে মহামারী ঘটাতে পারে। এই ভাইরাসের মৃত্যুর হার ৭৫℅ পর্যন্ত হতে পারে।এ পর্যন্ত যত লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তার ৫৮% মানুষ মারা গিয়েছে। ২০০১ এ বাংলাদেশে এর সংক্রামন হয় যা আবার ২০০৪ এ বেশ বড় আকারে। মৃত্যুর ক্ষেত্রে আমরাই চ্যাম্পিয়ন! অর্থাৎ এই ভাইরাসে বাংলাদেশেই সবচেয়ে বেশি রোগী মারা গেছে।WHO এর রেডলিস্টেড ডিজিজের মধ্যে এটা একটা।

২০১৮ সালে ভারতের কেরালায় এই রোগ দেখা দেয়।স্থানীয় প্রশাস, ডাক্তার, পুলিশ এবং জনগন কিভাবে যে দ্রুত পদক্ষেপ নিয়ে রোগটাকে নিয়ন্ত্রণে এনেছিল তা এই সিনেমা না দেখলে বোঝা যাবেনা।আজ করোনা ভাইরাসের সময় আমরা যা করছি তার সাথে মুভিটির তুলনা করলেই বুঝতে পারবেন যে আমরা কতটা ঝুঁকিতে আছি। সেই সাথে আমাদের কি কি করা কর্তব্য ছিল।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×