
আমার লোক পায়না এক বিন্দু ছাড়
তোমরা পাবে,সেকথা কিভাবে ভাবলে?
বুঝতে হবে কি হয় অযথা রাগলে,
পরিস্থিতি বুঝে চল, হতচ্ছাড়া সব!
ক্ষমতা টিকাতে লাগে প্রবল আছাড়
শত্রুর বিনাশে, যাতে শত্রুরা ভাগলে
সহজ হয় ক্ষমতা রাখতে আগলে,
এ ক্ষেত্রে আবেগ নয়, এটাই বাস্তব!
জ্ঞানীরা অল্পতে বুঝে মন্দ পরিস্থিতি,
রেহাই পেতে সুনীতি, দূরে পলায়ন
ফাঁকাপোষ্টে গোলদিতে কিপারকে ভীতি
দেখাতে হয় করতে সুষ্ঠ নির্বাচন।
শান্তির জন্য অশান্তি, কি আর উপায়?
শাসকেরা জনতার ত্যাগ শুধু চায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

