
প্রিয়জন দূরে সরে অথবা হারায়
চিরতরে। মনভেঙ্গে নিয়মিত আসে
শোকের ধুম্র কষ্টরা, বিনম্র বাতাসে
ছড়িয়ে অশ্রুর কণা, যন্ত্রণার টানে।
অন্তরে আবদ্ধ প্রশ্ন, গেল যে কোথায়
সে সকল প্রিয়জন? মেঘ হয়ে ভাসে
শোকগুলো সব যেন, যাতনা উদাসে
নিয়ত অন্তর কোণে, ক্লান্তি বয়ে আনে।
শিশির ঝরার মত এক এক করে
ঝরে ঝরে পড়ে আনন্দের ফুলগুলো।
মনে হয় সুখপদ্ম মননদী চরে
ক্রমাগত উড়ে চলা একরাশ ধুলো।
কষ্টের আগ্রাসে যেন যবনিকাপাত
ঘটেনা। অনেক দিয়ে শোকের আঘাত।
কষ্ট
কষ্ট সেতো জমে যায়
মনের মতন
ইবাদত করতে না পারায়।
ভয় ও কামনা
সব মানুষ জান্নাতে গেলে আমি খুশী!
কারণ সে সব মানুষের মধ্যে আমিও একজন।
একজন মানুষ জাহান্নামে গেলেও আমার ভয়!
কারণ সে একজন যদি আমি হই তবেতো মুশকিল।
কাজেই আমি আল্লাহকে বলি হে আল্লাহ,
পুরস্কার কম হোক পাপের শাস্তি,
কিন্তু জাহান্নাম নয়।
রক্ষা কর মাবুদ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

