
পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত
মাহে রমজান যাতে করুনা প্রদান
করেন আল্লাহ সবে স্নেহে অফুরান
ইবাদতে মশগুল সকল বান্দায়।
এমাসে বান্দার জন্য আছে রহমত
আরো আছে মুশকিল বিপদ আসান
আল্লাহর নিরাপত্তা সালাম আমান
অব্যাহত পুরো মাস প্রভুর মায়ায়।
আল্লাহর ক্ষমাপেয়ে পাপের আঁধার
কেটে গিয়ে মন প্রাণ থাকে সুশীতল
রমজানে, মন জানে সুযোগ বান্দার
শয়তান থাকে বলে এমাসে অচল।
কৃতজ্ঞ অন্তরে করে রবের সুনাম
জিকিরে ফিকিরে রাখ তাঁর প্রিয়নাম।
প্রভু
প্রভু, অন্তরে ছড়ায় সুখ অনুভুতি
আপনার প্রিয় নাম।যা হৃদে আমার
প্রবাহে আলোর বান, তাড়িয়ে আঁধার
শীতলতা এনে দেয় মোহিত আত্মায়।
প্রভু, আপনার নাম ভুলে অধঃগতি
দেখে চিৎকার দিয়ে উঠে বার বার
বাঁচবার চেষ্টাকরে পায়না যে আর
কেউ কোন রক্ষকর্তা কষ্টে অবেলায়।
প্রভুর মহিমা কত ছড়িয়ে রয়েছে
লতায় পাতায় ঘাসে বৃন্ত ফুল ফলে
সেথায় শান্তিরা যেন ঝরে জমে আছে।
দু’চোখ ভরে তাকিয়ে দেখি কৌতুহলে
সুখেরা বসত করে সৃষ্টির নিবাসে
প্রভুর আদেশে তারা ছুটে ছুটে আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

