
চাঁদ গাজীর সখের হুতোম প্যাঁচার
ইঁদুর মারা মিশন, জাতির মঙ্গল,
রাতের আঁধারে শত্রু বিনাশের কল,
হোক সে গোমরা মুখো, উপকারী বটে।
তথাপি প্যাঁচার ভয়ে ইঁদুর লাচার,
পালাতে তাদের চাই গহীন জঙ্গল
অথবা লুকাতে কোন বৃক্ষ ঝোঁপ ডাল
গুড়ু গুড়ু মনে ভয় কখন কি ঘটে।
ইঁদুরে প্যাঁচার ভয় না হয়ে উপায়
নেই কোন, জানি সেতো।সেজন্য অযথা
নহে প্যাঁচা অভিযান, ফসল রক্ষায়।
অথচ ইঁদুর প্রেমি জমে মন ব্যাথা
প্যাঁচাদের নিবারণে চেষ্টায় থাকেন,
সেজন্য চাঁদের সাথে ঝগড়া লাগেন।
বিঃদ্রঃ আশাকরি নূরু ভাই কিছু মনে করবেন না, তাঁর ইঁদুর সাবধানে প্রতিপালন করলেই হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




