
কবি বৃষ্টি বিন্দুর কোমল আদরে
কথারা কাব্য নদীর জোয়ার বেলায়
ঢেউ তুলে চলে যায় লালিত্য দোলায়,
আহা কি চমৎকার দেখতে প্রত্যেক!
ছোট ছোট কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে
যেন তারা মুক্তো দানা ফোটায় ফোটায়
মায়াময় প্রতি বিন্দু সাহিত্য পাতায়,
প্রতিটি কথায় যেন প্রাচুর্য অনেক!
পাঠক পাগল হয় জল কলকলে
কথাদের নিরবধি বিতরণে জ্ঞান
যেথায় থাকেনা কথা প্রতারণা ছলে।
কবি কথা সর্বস্থানে সততার টান,
হে ব্লগার ওহে কবি সুকথার মতি
ছড়িয়ে রাখুন কাব্যে চিরন্তন গতি।
ব্লগার বৃষ্টি বিন্দু
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৮ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




