
বিশ্বকাপে বিশ্ব কাঁপে বলের কপালে
সক্কলের লাথি ঝুটে, মানুষেরা হাসে
দাঁত দেখিয়ে গোলের ব্যাপক উল্লাসে
নিরন্ত দুলিয়ে দেহ, আনন্দ দোলায়।
রোনালদো নেইমার ম্যারাডোনা পেলে
সুয়ারেজ মেসিদের নাম ভেসে আসে
বিশ্বকাপ শুরু হলে। খেলার বাতাসে
জয়ের কামনা মনে শুধু উপচায়।
খেলা শেষে উল্টা চিত্র আনন্দ-বেদনা,
হেরেগেলে চেপেবসে বেদনার ভার
অন্তর জ্বালায় মনে পায়না সান্ত্বনা;
জিতেগেলে উড়োমনে আনন্দ সম্ভার
মেঘমালা হয়ে যেন দৃষ্টিতলে উড়ে
বিস্তারে প্রশান্তি সারা দেহ-মন জুড়ে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




