
দিঘীজলে দু’টি হাঁস এক সাথে ভাসে
মহুয়ার চোখে তারা মহুয়া-অমল
দাম্পত্যের জীবনেতে সহজ সরল
দু’জনার পথচলা মুগ্দতায় ভরা।
আগমন প্রতিক্ষায় কখন সে আসে
শুনাযাবে কন্ঠস্বর মধুর কোমল
হাঁসদের বিচরণে কাঁপে জলতল
চকিতে আনন্দে মহু হয় আত্মহারা।
‘মহু’ ডাক আসে কানে,বায়ু শন শন
বয়ে চলে একাধারে দোলে পদ্মপাতা
আনন্দ দোলায় দোলে মহুয়ার মন।
দৌড়ে হাসিতে জড়িয়ে ভাঙ্গে নিরবতা
তরুণীর মনে উঠে রোমাঞ্চের ঢেউ
পলাশে পাপিয়া ডাকে মধু স্বরে ‘পিউ’।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



