চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না । ।
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।
তোমার কথা ভেবে ভেবে আমি
গল্প কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি। ।
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।
জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি করোনা একা। ।
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না.....
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪
আমার সমাধিতে কোনো ফলক রেখো না আমার ডক্টর উপাধিটি মুছে দিও জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ এসব কোনো শব্দই যেন মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ। হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন