আমার নয়নে নয়ন রাখি
পান করিতে চাহ কোন অমিয়
আছে এ আঁখিতে উষ্ণ আঁখিজল
মধুর সুধা নাই পরাণ প্রিয়।
ওগো ও শিল্পী গলাইয়া মোরে
গড়িতে চাহ কোন মানস প্রতিমারে
ওগো ও পূজারী কেন এ আরতি
জাগাতে পাষাণ প্রণয় দেবতারে
এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মদ
ওগো প্রেমাস্পদ পিও হে পিও।
আমারে কর গুণী তোমার বীণা
কাঁদিব সুরে সুরে কণ্ঠলীনা
আমার মনের মুকুরে কবি
হেরিতে চাহ কোন মানসীর ছবি
চাহ যদি মোরে কর গো চন্দন
তপ্ত তনু তব শীতল করিয়ো।।
টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়- দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি । একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট [link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন