কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি ।।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে
মেঘে ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি ।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয় ।।
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন
শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা। একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না। এ নেশা... ...বাকিটুকু পড়ুন
রাতটি ছিল নিকোটিনে ভেজা ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত। তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন