somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব সখিরে পার করিতে নেব আনা আনা - আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।।

ও সুজন সখিরে
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়

প্রেমের কথা জানিনা, মনের বদল করি না
পাড়ের কড়ি লইবা যদি লও

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না

ও ঘাটের মাঝিরে
ভূতের মুখে রাম নাম আর লইও না
লজ্জা শরম আছে কি বা নাই

রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না
তোমায় সখি ঘরে নিবার চাই

তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
মাঝি গো, ও আমি ফুলের বালা ফুলে
আমার দিকে নজর দিয়ো না

ও সুজন সখিরে
প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই
মনের বদল মন দিতে হয়

মনের মত মন মাঝি চেনা বড় দায়
আসল কি বা নকল কারে কয়

যেমন খুশি তেমন করে যাচাই করে লও
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
মাঝ দড়িয়ায় নাও ডুবাবো।।

সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।।


আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন


সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর






শিল্পীঃ আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ সুজন সখী
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান (মমতাজ আলী খান)
বছরঃ ১৯৭৫




সব সখিরে পার করিতে নেব: সব সখিরে পার করিতে নেব আনা আনা -গানটি খান আতার ‘সুজন সখি’ ছবির। গানের শিল্পী আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন। কথা, সুর ও সঙ্গীত পরিচালনা খান আতাউর রহমান। চিত্রনাট্য- আমজাদ হোসেন। অভিনয় করেছেন কবরী ও ফারুক। ‘সুজন সখি’ ১৯৭৫ সালে মুক্তি পায়।

সিনেমাটি রিমেক হয়, সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর গানটি আবার গেয়েছেন। সালমান শাহ্‌ অভিনয় করেন।



যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।

ব্লগার কান্ডারি অথর্ব ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×