দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল…।।
পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর
দুই দিগন্তে রইলাম দুইজন
সারা জীবন ভর
হইলো না তো সুখের মিলন
হইলো না শুকসারির দর্শন
এমনই কপাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল
নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের অনল
এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইলো কেবল ।।
হইলো না তো মিলন সাধন
চিনলো না মনের বান্ধন
এমনই আড়াল
দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল
মলয় কুমার গাঙ্গুলী
শিল্পীঃ দিলরুবা খান
অ্যালবামঃ একদিন যখন
সুরকারঃ শাহ নেওয়াজ
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু
বছরঃ ১৯৮৬
১৯৮৬ সালে বিটিভিতে প্রচারিত "সুবর্ণা মোস্তফা ও হুমায়ুন ফরীদি অভিনীত "একদিন যখন" নাটকের জন্য গানটা তৈরী হয়েছিল
মলয় কুমার গাঙ্গুলীর কন্ঠেও একই গান নাটকে ছিল।
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪
আমার সমাধিতে কোনো ফলক রেখো না আমার ডক্টর উপাধিটি মুছে দিও জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ এসব কোনো শব্দই যেন মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ। হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন