কালো মাইয়া কালো বইলা
কইরো না যে হেলা
ওরে সাদা মুখে নাইরে যাহা
কাল দেহে আছে তাহা
ও কি হায় হায়
কালো মাইয়ার দুঃখ
কেউ বুঝতে না চায়
লিলি শেফালী আর বকুল
সুন্দর যে লাল গোলাপ ফুল
কত ফুল যে আছে দুনিয়ায়
ওরে সবচাইতে দামী ফুল যে
কালো গোলাপ দুনিয়ায়
ও কি হায় হায়
কালো মাইয়ার দুঃখ
কেউ বুঝতে না চায়
সুন্দর মুখের মিষ্টি কথা
শুনে সবাই বিভোর হয়
যায় না বোঝা মনটা কেমন হয়
ওরে কি আছে লুকাইয়া
সাদা অন্তরের ও ভিতরে
ও কি হায় হায়
কালো মাইয়ার দুঃখ
কেউ বুঝতে না চায়
মধুরকন্ঠী কোকিল কালো
পাখির রাজা ফিঙ্গে কালো
সবাই ভালোবাসে কালো চুল
ওরে সব রং মিশে হয়
যেই রং সেইটা কালো রে
ও কি হায় হায়
কালো মাইয়ার দুঃখ
কেউ বুঝতে না চায়
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪
আমার সমাধিতে কোনো ফলক রেখো না আমার ডক্টর উপাধিটি মুছে দিও জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ এসব কোনো শব্দই যেন মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ। হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন