আজ কিন্তু অজুহাত শুনবোনা
সেই নীল শাড়ি , কাঁচের চুড়ি আর সূর্য রাঙা টিপ চাই
আজ উদাস হবো , অস্থির অনুভবে ।
তোমার আঙ্গুলের ভাজে আমার আঙ্গুল ডুবিয়ে
চোখে চোখে বৃষ্টির খেলা দেখবো ।
জোনাকির আলো গায়ে মেখে মাতাল সন্ধায়
গুন গুনিয়ে বেসুরো গলায় গান শোনাবো ।
আজ অজুহাত মানবোনা
আজ কেবল উদ্দেশ্য হীন ঊরে ঊরে ঘুরে বেড়াবো ।
দখিনা বাতাস গায়ে মেখে সবুজ ঘাসে শয্যা পাতবো দুজন ।
আজ কোন অজুহাত নয় । আজ কেবল ভালোবাসার দিন ।
আজ তোমার আমার প্রথম দেখার ১ম বছর পূর্তির দিন !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



