একুশে ফেব্রুয়ারী রাতের নেশা জাগানো 'আমার ভাইয়ের রক্তে রাঙানো..' গান, ফুল হাতে হাজারো মানুষের ঢল, শহীদ মিনারের পবিত্র পরিবেশ খুব খুব মিস করছি এই মূহুর্তে। টানা ৬ বছর এস এম হলে থাকার সুবাদে প্রতি বছর এই রাতটা এই সুন্দর পরিবেশে কাটানোর সুযোগ হয়েছিল এতদিন। আজ শুধু মন বারবার ছুটে যাচ্ছে এস এম হলের সামনের রোডটায়। কাল সকালে হয়ত যাওয়ার সুযোগ হবে, কিন্তু দিনের পরিবেশ অনেক আলাদা মনে হয়, যাদের একুশের রাতে শহীদ মিনারে যাওয়ার সুযোগ হয়েছে তারা হয়তো বুঝবেন। মনে পড়ে, ছয়টি বছরের প্রতিবারই রাতের কোন এক সময়ে অদ্ভুত এক আবেগে চোখ ভিজে উঠত। আর 'আমার ভাইয়ের রক্তে রাঙানো..' গানটার মধ্যে কি যেন একটা আছে....জানি না, বার বার শুনেও একটুও বিরক্তি বোধ হয়না এই রাতে, বরং রাস্তার মাইকগুলোতে কিছু সময়ের জন্যে গানটা বন্ধ হলেই মেজাজ খারাপ লাগতো। মিস করছি সব এই মূহুর্তে। বেঁচে থাকলে যাবই আবার কোন একুশের রাতে, একা নয়, বিয়ে করে বৌ বাচ্চা নিয়ে। সবচেয়ে ভাল লাগার বিষয়গুলোতে খুব কাছের মানুষদের সাথে রাখতে ইচ্ছে করে।
আলোচিত ব্লগ
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।