
কেউ বলেনি কেউ বলেনি রক্ত লেগেছে কিসে,
শুধু আমিই দেখেছি অন্ধ চোখে
রক্ত লেগেছে বুকে
রক্ত লেগেছে মায়ের জঠরে, প্রিয়ার যোনীতে
হারামীর বাচ্চা চোখ খুলে দ্যাখ
রক্ত লেগেছে মানবের অন্তরে।
জাতপাত সব নেড়ে নেড়ে গন্ধ শুঁকে বেড়াস
গন্ধে তো বিষাক্ত তোর প্রত্যেকটা বিশ্বাস
ধোয়া তুলসিপাতায় ধুয়ে যা আবার
ধুয়ে যাক কালিমালিপ্ত শরীর আইন প্রণেতার
রক্তে হোলি খেলে খেলে তবু দ্যাখেনি রক্ত
শুধু আমিই দেখেছি অন্ধ চোখে
রক্ত লেগেছে লাল সবুজের মাঝখানে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




