
আমার মুখের গ্রাস কেড়ে
ক্ষুধায় অন্ন জোগাস কেরে,
কে তুই ঘাতক পিশাচ
ভাগ বসাস, আমারই স্বাধীন মানচিত্রে;
কে তুই ঘাতক পিশাচ
ভাগ বসাস, আমারই খাবার থালিতে?
উত্থিত শিশ্নের জোয়ারে
ক্ষত বিক্ষত হয় কুমারীর সুখ;
লজ্জায় অবনত প্রিয়ার মুখ,
কে তুই ঘাতক পিশাচ
হাত বাড়াস, আমারই বোনের সম্ভ্রমে;
কে তুই ঘাতক পিশাচ
হাত বাড়াস, নববধূর বেনারসিতে?
এখানে বেশ্যারা সব মৃতপ্রায়
বেঁচে থাকে শুধু শরীর,
সমাজপতির সুখের নেশায় জেগে থাকে যে
ভোরের আলোয় তাদেরি খোঁচায়
রাত শেষে সে বধির,
কে তুই ঘাতক পিশাচ
ক্ষেদ মিটাস, শরীরী সব সুখ শেষে;
কে তুই ঘাতক পিশাচ
ক্ষেদ মিটাস, অপকর্ম তোর ঢাকতে গিয়ে?
তিলে তিলে সব রাখিছে লিখে
মহাকাল তাঁর নোটবুকে,
মহাশ্মশানে জ্বলিছে চিতা অন্ধক্রোধ আগুনে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




