
আমি কখনো ভাবতে পারিনি বাঙালী কাঁদতে জানে
আমি কখনো দেখিনি বাঙালী কাপুরুষের মত পলাতে জানে,
বাঙালী জন্মেছ একখণ্ড অগ্নিকান্ড হৃদয়ে ধারণ করে
তিতুমীরের রক্তে জন্মেছ তুমি
ক্ষুদিরামের খুন শিরায় উপশিরায় নিয়ে।
জন্মেই তুমি বড় হয়েছ বঙ্গবন্ধুর গুরুগম্ভীর ডাকে
জিয়ার মশাল ধরা হাতে পথ দেখেছ শত বন্ধুর পথে,
তবে কি তোমার রক্তে মরিচা ধরেছে
দেখেও কি কিছু দেখনা,
মায়ের আঁচল আজ ধুলায় লুণ্ঠিত
তবে কেন কিছু বলনা?
পলাশী প্রান্তরের বিশ্বাসঘাতকতা কি আজও
তোমার পিঠে ছুরি মেরে ফেরে?
৭১ এর নয়টি মাস আর তপ্ত বারুদ বুকে নিয়ে
কি করে ঘুমাও তুমি গভীর ঘুমে,
অন্যায়ের বিরুদ্ধে সব হাতিয়ার আজ
কসাইখানায় পশু হত্যায় লিপ্ত?
মাষ্টারদা সূর্য সেনের অতৃপ্ত আত্মা আজও চিৎকার করে বলে
জাগো বাঙালী জাগো
আর একটিবার প্রতিবাদ কন্ঠে জাগো।।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




