somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরবেশ ও দুই আগন্তুক

২৯ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুকাল আগের কথা,এক দরবেশের কাছে দুইজন আগন্তুক একই সমস্যা নিয়ে দেখা করতে এল।তাদের চোখে মুখে সবসময় একধরনের আক্রমনাত্মক ভংগি ও রাগ প্রকাশ পাচ্ছিল।তারা বলল যে তাদের মনে একটুও শান্তি নেই,তারা আশপাশের মানুষের সাথে ভালভাবে মিশতে পারে না।
তাদেরকে কেউ পছন্দ করে না কেননা তারা সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে,মানুষের উপরে অত্যাচার করে।রাগ,হিংসা,প্রতিশোধ তাদের নিত্যদিনের সাথী।তারা ভাল মানুষ হয়ে যেতে চায়।কিন্তু কিভাবে হবে তা বুঝতে পারছে না।তাই দরবেশের কাছে আসা।

দরবেশ তাদের প্রত্যেককে একটা করে লাঠি দিয়ে বলল,"এখন থেকে এই লাঠি নিজের সাথে রেখ এবং এটাকে সবসময় ভাল কাজে ব্যবহার কর।আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে।তিন মাস পরে আমার সাথে আবার দেখা কর।"

লোক দুজন তাদের লাঠি নিয়ে চলে গেল তাদের নিজ নিজ এলাকায়।তিন মাস পরে তারা দুজন আবার দরবেশের সাথে দেখা করতে এল।১ম জনকে দেখা গেল অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে।কিন্তু ২য় জনকে হাসিখুসি অবস্থায় পাওয়া গেল।

১ম জন (রাগতস্বরে দরবেশকে):কি লাঠি দিলেন?আমার তো লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি।
দরবেশ: তুমি লাঠিটা ভাল কাজে ব্যবহার করেছো তো?
১ম জন: হ্যা করেছি।
দরবেশ:কিভাবে করেছো?
১ম জন:আমি এই লাঠি দিয়ে যখনই আমার আশপাশের যাদেরকে খারাপ বা বেঠিক কিছু করছে বলে মনে হয়েছে তাদেরকে শাস্তি দিয়েছি।এভাবে আমি ভাল কাজে লাঠিটি ব্যবহার করেছি।

দরবেশ (২য় জনকে):তোমার অবস্থা কি?
২য় জন:আপনার লাঠি আমার বেশ কাজে এসেছে।আমি এখন বেশ ভাল আছি।
দরবেশ: কিভাবে কাজে এসেছে?
২য় জন: আমি নিজে যখনই কোন খারাপ কাজ করেছি বলে মনে হয়েছে তখনই আমি এই লাঠি দিয়ে নিজেকে আচ্ছামত শাস্তি দিয়েছি।এভাবে আমি নিজেকে নিয়ন্ত্রন করে আজ বেশ ভাল অবস্থায় আসতে পেরেছি।
দরবেশ: তোমাকে ধন্যবাদ।তুমি ঠিকভাবে লাঠিটি ব্যবহার করেছো ঠিক যেভাবে আমি চেয়েছিলাম।কিন্তু অন্যজন পারেনি।

তারপর দুজনের উদ্দেশ্যে:আমি তোমাদেরকে লাঠি দিয়েছিলাম নিজের কোন খারাপ কাজে যেন সেটা দিয়ে নিজেকে শাস্তি দিতে পার।অন্যের খারাপ কাজে শাস্তি দেয়ার কাজে ব্যবহার করার জন্যে নয়।একজন সেটা ঠিকভাবে করতে পেরেছো,অন্যজন পারোনি,অথচ যদিও তোমাদের সমস্যা ও তোমাদের প্রতি আমার সমাধান একই ছিল।

আমরা মানুষেরা প্রতিনিয়তই এরকম অনেক ভুল করছি।আমরা যখন নিজেকে শোধরানোর কোন পরামর্শ বা উপায় খুজে পাই,তখন ভুলে আমরা অন্যকে শোধরানোর কাজে সেই উপায় ব্যবহার করতে শুরু করি। এতে আমাদের নিজেদের সমস্যা তো কমেই না বরং আরো বেড়ে যায়।পাশাপাশি অন্যকেও আমরা আরো সমস্যায় ফেলে দেই।

গল্পটি কলেজে পড়ার সময় শুনেছিলাম।আজ হঠাৎ মনে পড়ে গেল।তো গল্পটা কেমন লেগেছে আশা করি তা এখানে জানাবেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×