জঙ্গীলাশ অতঃপর......
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে গত ০১ জুলাই জঙ্গী হামলার ঘটনায় ২০ বিদেশিসহ মোট ২৮ জন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে জঙ্গি হিসেবে শনাক্ত করেছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়। জঙ্গীরা ছাড়া বাকী সবার মৃতদেহ তাদের আত্মীয় স্বজন এসে নিয়ে গেছেন। এমনকি যারা বিদেশী তাদের লাশ পর্যন্ত তাদের দেশে পৌছে গেছে। কিন্তু যারা জঙ্গী তাদের লাশ তাদের বাবা, মা বা আত্মীয়স্বজন কেউ গ্রহণ করতে আসেনি। তাহলে কি জীবনে তারা পদার্পণ করেছিল এটা কি তারা কখনও ভেবেছিলো? এই পৃথিবীতে দেখেছি স্বজনের লাশ খোঁজার জন্য তারা লাখ লাখ টাকা খরচ করে, এমনকি পৃথিবীর যে প্রান্তেই যাওয়ার প্রয়োজন হয়না কেন তারা সে চেষ্টা করে। কিন্তু আজ স্বজনেরা জানা সত্ত্বেও ঘৃণার কারনে এই জঙ্গীদের লাশ গ্রহণ করছেনা। তারা জীবিত অবস্থায় কি কখনও কল্পনা করেছে তারা জগত তো দূরে থাক, তাদের বাবা, মা, ভাই, বোন, আত্মীয়-স্বজনের কাছে কতটুকু ঘৃণিত পাত্র হয়েছে? এটা যদি তারা জানত তাহলে তারা এই জঘন্য কাজে আমার মনে হয় পা বাড়াত না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অযথা হত্যাকাণ্ড সমর্থন করে না। জিহাদের নামে এই সমস্ত যুবকদের যারা ভিন্ন পথে পরিচালিত করছে তারা যেমন ঘৃণিত তেমনি যারা জগত, সংসার, পরিবার রেখে এই অন্ধকার পথে পা বাড়াচ্ছে তারাও ঘৃণিত। তাদের জায়গা হবেনা কোথাও।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুন