somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামি শিক্ষা

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তির ধর্ম ইসলামঃ ইসলাম শান্তির ধর্ম। ইসলামের আবির্ভাব হয়েছে শান্তি প্রতিষ্ঠা, মানবকল্যান ও মানবতার জন্য। ইসলাম মানুষকে প্রকৃত মানুষ বানানোর শিক্ষা দেয়। নবীকুল শিরোমনি হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্বে শান্তি, কল্যান ও মানবতা প্রতিষ্ঠার আহবান জানান। দ্বীনী দাওয়াত প্রদানের মাধ্যমে রাসুলে করীম (সাঃ) ইসলাম প্রচার করেছিলেন। অতুলনীয় চরিত্র মাধুর্য, অনুপম শিক্ষা ও আদর্শ, আমল ও আখলাক দ্বারা তিনি মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সমর্থ হয়েছিলেন। চরম গোষ্ঠীগত মতানৈক্য ও সংঘাতের মধ্যে সকল গোষ্ঠী, সম্প্রদায়, জাতি-ধর্ম নির্বিশেষে কিভাবে শান্তিপূর্ণভাবে সহবস্থান করা যায় মহানবী (সাঃ) এর সোনার মদীনাকে তার একটি অতুলনীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেন। ইসলাম বিশৃঙ্খলা, বে-আইনি কার্যকলাপ, ফিতনা-সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। সর্বাবস্থায় সন্ত্রাসের পরিনতি অত্ত্যন্ত ভয়াবহ। দাঙ্গা, বিশৃঙ্খলা, নির্যাতন ইত্যাদি ধরণের কাজকে ইসলামে ফিতনা হিসেবে বিবেচনা করা হয়। ফিতনা একটি জঘন্য অপরাধ। আল্লাহতাআলা বলেন, “ফিতনা হত্যার চেয়েও ভয়াবহ” (সুরা বাকারা, আয়াত-১৯১)। ইসলামে সন্ত্রাসী, জঙ্গী, ফিতনাবাজ, বিপর্যয় সৃষ্টিকারীদের কঠোর শাস্তির উল্লেখ রয়েছে। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে, “মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদের কোন কৃতকর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে” (সুরা রুম, আয়াত-৪১)

মদীনা সনদঃ তৎকালীন মদীনায় মুসলমানদের সাথে ইহুদীদের ১০টি গোত্র এবং আওস ও খাযরায গোত্রদ্বয়ের ১২টি উপগোত্রের বসবাস ছিল। মদীনায় বসবাসরত বিভিন্ন গোত্র, উপগোত্র, সম্প্রদায় ও গোষ্ঠী, দল ও উপদলের সহাবস্থান, সোহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠা, পারস্পারিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে রাসুলে কারীম (সাঃ) একটি লিখিত চুক্তি সম্পাদন করেন, যা ইতিহাসে মদীনা সনদ নামে খ্যাত। বহু ধর্ম জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে মদীনার সনদ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মদীনার সনদ স্বাক্ষরিত হওয়ার পর তৎকালীন সমাজের গোত্রসমূহের আন্তকলহের অবসান ঘটে এবং শান্তি প্রতিষ্ঠিত হয়।

বিদায় হজ্জের ভাষণঃ অপর মূল্যবান প্রবন্ধ বিদায় হজ্জের ভাষণে মুসলমানদের দৈনন্দিন ও জাতীয় জীবনের করনীয় সম্পর্কে অত্ত্যন্ত মূল্যবান নির্দেশনা প্রদান করা হয়। ইসলামে জাতি, শ্রেণি ও বর্ন বৈষম্য নেই। আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি হচ্ছে তাকওয়া। নারীদের বিষয়ে বিদায় হজ্জের ভাষণে বলা হয়েছে তাদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপর তাদেরও অধিকার রয়েছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদঃ সন্ত্রাসীদের লক্ষ্য ও উদ্দেশ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের শিক্ষা এবং দ্বীনি দাওয়াতি কাজের গুরুত্ব সম্পর্কে মূল্যবান আলোচনা রয়েছে কোরআন-হাদীস ও ইসলামি গ্রন্থসমূহে। ইসলামের আলোকে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে অত্ত্যন্ত চমকপ্রদ বিশ্লেষণসহ মুসলমানদের করনীয় সম্পর্কে তাতে সুনির্দিষ্ট ধারনা দেয়া আছে। ইসলামের নাম ভাঙ্গিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে, তারা প্রিয় নবী (সাঃ) এর শিক্ষা ও আদর্শ থেকে অনেক দূরে, এটা অনস্বীকার্য। সন্ত্রাসী ও জঙ্গিবাদের কোন ধর্ম নেই। তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল ও আতঙ্কগ্রস্থ করে রেখে পার্থিব সম্পদ অর্জন, ক্ষমতা দখল ও আধিপত্য প্রতিষ্ঠা কর। “তোমাদের কেউ যেন তার (মুসলমান) ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিতও না করে। কারণ তার অজান্তে শয়তান তার হাতে স্খলন ঘটাতে পারে। আর সে (অন্যায়ভাবে হত্যা করার অপরাধে) জাহান্নামের কূপে গিয়ে পতিত হবে” (বুখারী)। “যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়” (বুখারী)।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×