somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম বন্দরকে আধুনিক এবং গতিশীল বন্দরে পরিণত করতে ‘বে-টার্মিনাল’ নির্মাণ

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামে সাগরপাড়ে ‘বে-টার্মিনাল’ নির্মাণের পরিকল্পনা বাস্তবে রূপ লাভ করার পথে আরও একধাপ অগ্রগতি সাধিত হলো চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। চট্টগ্রাম বন্দর কেবল দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগই নয়, দেশের ভাগ্যও অনেকটা নিয়ন্ত্রন করে। চট্টগ্রাম বন্দরকে আধুনিক এবং গতিশীল একটি বন্দরে পরিণত করতে সরকার সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রাম নগরীর হালিশহর উপকূলে জেগে ওঠা চরে নির্মিত হবে এই টার্মিনাল। বহুল প্রত্যাশিত বে-টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বে-টার্মিনাল নির্মিত হলে সেখানে ১০ থেকে ১২ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো যাবে। বিদ্যমান চট্টগ্রাম বন্দরে ভেড়ানো সম্ভব হচ্ছে সর্বোচ্চ ৯ দশমিক ৫০ ড্রাফটের জাহাজ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষের নকশায় কিছুটা পরিবর্তন এনে বে-টার্মিনালের দুই পাশে ২০ হাজার ট্রাক এবং কাভার্ড ভ্যান রাখার মতো টার্মিনাল করার শর্ত দেয়া হয়েছে। বে-টার্মিনাল শুধু চট্টগ্রাম নয়, দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। বর্তমানে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ সবগুলো জেটিতে সর্বোচ্চ ৯ দশমিক ৫০ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো হয়। বে-টার্মিনাল হলে ১০-১২ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো যাবে। বর্তমানে এই বন্দরে সর্বোচ্চ ১ হাজার ৮০০ টিইইউএস কনটেইনার বোঝাই জাহাজ ভেড়ানো যায়। বে-টার্মিনালে অনায়াসে ৫ হাজার টিইইউএস কনটেইনার বোঝাই জাহাজ ভেড়ানো যাবে। ২০২২ সাল নাগাদ বন্দরের ধারণক্ষমতার চেয়ে ১০ লাখ ৫০ হাজার টিইইউএস কনটেইনার বেশি হ্যান্ডলিং করতে হবে। ২০২৩ সালের মধ্যে বিকল্প ব্যবস্থা করা না হলে আমদানি-রফতানি বাণিজ্য হোঁচট খাবে। এ অবস্থায় আগামী ১০০ বছরের আমদানি-রফতানি বাণিজ্য ও চাহিদার কথা মাথায় রেখে বে-টার্মিনাল নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×