এগিয়ে যাচ্ছে পোল্ট্রি খাত
২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গার্মেন্টের পর পোল্ট্রি খাতে নারী-পুরুষের কর্মসংস্থান বেশি, যে সংখ্যা বর্তমানে ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এ খাতে বর্তমানে বিনিয়োগ ৩০ হাজার কোটি টাকারও বেশি। বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় ১৫ শতাংশ। জিডিপিতে পোল্ট্র্রির অবদান প্রায় আড়াই শতাংশ। বর্তমানে সারাদেশে পোল্ট্র্রি খামার রয়েছে ছোট-বড় মিলিয়ে অন্তত ৭০ হাজার। মুরগির মাংসের দৈনিক উৎপাদন প্রায় ১৮শ’ মেট্রিক টন। প্রতিদিন ডিম উৎপাদন হচ্ছে ২ কোটি ২৫ লাখ। একদিন বয়সী মুরগির বাচ্চার সাপ্তাহিক উৎপাদন ১ কোটি ৫ লাখ। আগে ডিম ও ব্রয়লার মুরগি আমদানি করতে হতো। এখন পোল্ট্রি শিল্প মাঠপর্যায়ে ছড়িয়ে কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে সহায়ক হচ্ছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। বর্তমানে পুষ্টির প্রয়োজনে সাদা মুরগির মাংস খাওয়া শুরু হয়েছে। এছাড়াও চিকেন নাগেট, সসেজ মিটবল বার্গার, ড্রাম স্টিক, সমসাসহ অনেক মজাদার ও সুস্বাদু খাবার তৈরি হচ্ছে মুরগি দিয়ে। গ্রামের মানুষ ও বর্তমান প্রজন্ম মুরগি থেকে কম দামে প্রাণিজ আমিষ পাচ্ছে। সুস্থ থাকার জন্য একজন মানুষকে বছরে অন্তত ৪৩ দশমিক ৮০ কেজি প্রোটিন গ্রহণ করতে হয়। বাংলাদেশের মানুষ গ্রহণ করছে ১৫ দশমিক ২৩ কেজি। মোট প্রাণিজ আমিষের ৪৫ শতাংশ যোগান দেয় পোল্ট্রি শিল্প। বর্তমানে আমদানিনির্ভর খাতটি রফতানির দিকে এগিয়ে যাচ্ছে। পোল্ট্রি শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে লিঙ্কেজ কারখানা। এ শিল্পের কোনকিছুই ফেলে দেয়ার নয়। পোল্ট্রির বিষ্ঠা বা লিটারে তৈরি হচ্ছে বায়োগ্যাস। ডিমের খোসা দিয়ে তৈরি হয় জৈবসার এবং ঘর সাজানোর আর্ট ওয়ার্ক।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন