somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার যানজট নিরসনে মহাপরিকল্পনা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকাকে নবরূপে সাজাতে রাজউক ২০ বছর মেয়াদের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার মুল লক্ষ্য হচ্ছে আগামী ২০ বছরের জন্য ঢাকা শহরের যানজট নিরসন, আবাসন সমস্যার সমাধান, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসন। বর্তমানে ঢাকা বিশ্বের যানজটপূর্ণ শীর্ষ ১০ শহরের তালিকায় উঠে এসেছে। অপর্যাপ্ত সড়কের কারণে রাজধানী ঢাকার যানজট ক্রমশই বাড়ছে। তাই এবার ঢাকার যানজট নিরসনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এ মহাপরিকল্পনার মধ্যে ঢাকার চারপাশে ৬৩ কিলোমিটার বৃত্তাকার সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের আওতাধীন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৭৬০ কোটি টাকা। যানজট নিরসন মহাপরিকল্পনা অনুসারে রাজধানীর চারপাশে বৃত্তাকার সড়ক নির্মাণের সম্ভাব্য রুট চূড়ান্ত করেছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। তুরাগ নদীর পাড়ে তেরমুখ থেকে শুরু হয়ে আবদুল্লাহপুর, ঢাওর, বিরুলিয়া, গাবতলী, বসিলা, বাবুবাজার, পোস্তাগোলা, ফতুল্লা, সাইনবোর্ড, ডেমরা হয়ে তেরমুখ পর্যন্ত এটি নির্মাণ করা হবে। এর দৈর্ঘ্য হবে ৯৭ কিলোমিটার। বৃত্তাকার এ সড়কটি ঢাকার প্রবেশ ও প্রস্থানের ১১টি পথকে যুক্ত করবে। প্রথম অংশে তেরমুখ থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কটি নির্মাণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃত্তাকার নৌরুটের পাশাপাশি ৩৪ কিলোমিটার সড়ক নির্মাণ করছে সংস্থাটি। আর তেরমুখ থেকে আবদুল্লাহপুর, ঢাওর, বিরুলিয়া, গাবতলী, বসিলা, বাবুবাজার, পোস্তগোলা হয়ে ফতুল্লা পর্যন্ত অংশটি নির্মাণ করবে সওজ। এজন্য জমি অধিগ্রহণে প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে। সড়ক নির্মাণ ছাড়াও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দূর করার ব্যবস্থাও করা হবে। সংশ্লিষ্ট তথ্যমতে, চার লেনের মূল সড়কের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য পৃথক সড়ক থাকবে। মূল চার লেনের সড়কটি হবে এক্সপ্রেসওয়ে। এতে ১২০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফ্লাইওভার নির্মাণ করা হবে। এছাড়া পথচারী পারাপারে আন্ডারপাস থাকবে। টোল দিয়ে এ সড়কে চলতে হবে। এছাড়া সড়কের মাঝামাঝি ৫ মিটার মিডিয়ান (সড়ক বিভাজক) থাকবে। ভবিষ্যতে মেট্রোরেল নির্মাণের জন্য এ অংশটি খালি রাখা হবে। ঢাকার যানজট কমাতে প্রবেশ-প্রস্থান মুখগুলো উন্নত করতে বৃত্তাকার সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এতে ঢাকার সব প্রবেশ ও প্রস্থানের মুখ যুক্ত হবে। ফলে ঢাকা বাইপাস করে আশপাশের জেলাগুলোতে যাতায়াত করা যাবে। আবার একপথে যানজট হলে অপর পথকে বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×